এবার গোটা টয়ট্রেনকে ভাড়া করতে পারবেন! দুর্দান্ত পরিষেবা দার্জিলিং-এ

0
36

ওয়েব ডেস্ক : ফের একবার ওয়াগন পরিষেবা (Wagon Service) শুরু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway) বা ডিএইচআর (DHR)। তিন দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের চালু হল এই পরিষেবা। এবার থেকে টয় ট্রেনে (Toy Train) নিয়ে যাওয়া যাবে পণ্যও। এ নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী বলেছেন, আমরা ডিএইচআর-এর গৌরবোজ্জ্বল অতীতকে তুলে ধরার জন্য এই পরিষেবার আবার ফিরিয়ে আনার কথা ভাবা হয়েছে। আগে এই বাষ্প ইঞ্জিনগুলি যাত্রী পরিবহণের পাশাপাশি মালবাহী ওয়াগনও নিয়ে যেত। জানা যাচ্ছে, তিনধারিয়া রেলওয়ে ওয়ার্কশপে দু’টি ওয়াগনকে সচল করার পরেই চলতি মাসে এই পরিষেবা শুরু করা হয়েছে।

সূত্রের খবর, নয়াদিলির পর্যটন শিল্পের অন্যতম বৃহত্তম মেলায় গিয়েছিলেন দার্জিলিং হিলয়ান রেলওয়ের (Darjeeling Himalayan Railway) আধিকারিকরা। সেখানেই ওয়াগন পরিষেবার প্রচার চালানো হয়েছিল। অনেকে এর প্রশংসাও করেন। কেউ কেউ আবার অগ্রিম বুকিংও করেছেন। ডিএইচআর-এর আধিকারিকরা জানিয়েছেন, এই ওয়াগন পরিষেবা ভাড়া করতে পারবেন পর্যটন প্রেমীরা। এই ওয়াগনগুলিকে নিয়ে যাবে দু’টি বাষ্পচালিত ইঞ্জিন। সঙ্গে একটি ছাদ যুক্ত কোচও থাকবে বলে জানানো হয়েছে। যেখানে বসতে পারবেন যাত্রীরা।

আরও খবর : ডাইনোসরের চামড়ার আদলে তৈরি হ্যান্ডব্যাগ! দাম শুনলে চমকে উঠবেন…

মূলত, ১৯৯০ সালে প্রতিযোগিতার মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল এই ওয়াগন পরিষেবা (Wagon Service)। ২০১১ সালে এটিকে ফের চালু করার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু, তা সফল হয়নি। কিন্তু তার পর ২০২৬ সালে পাহাড়ের সেই পুরনো গৌরব ফিরিয়ে এনেছে দার্জিলিং হিলয়ান রেলওয়ে। সম্প্রতি কিছু জার্মান পর্যটক এই পরিষেবা নিয়েছেন বলে খবর। যার জন্য ধার্য করা হয়েছিল প্রায় ৫০ হাজার টাকা।

জানা যাচ্ছে, এপ্রিল ও মে মাসের জন্য ইতিমধ্যে বুকিংও হয়ে গিয়েছে। অন্যদিকে তিনধারিয়াতে রয়েছে আরও তিনটি ওয়াগন। এ নিয়ে চাহিদা বাড়লে সেগুলিকে পুনরায় সচল করা হতে পারে বলেও খবর।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here