চলছে চলবে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পাণ্ডবেশ্বর থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
49

ওয়েবডেস্ক-  ভোটের (Assembly Election 2026) দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক ঝাঁজ ততই বাড়ছে। ২৫ মার্চ উত্তরবঙ্গ (North Bengal)  থেকে ভোটের প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর আজ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandaveshwar)  থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। এদিন পাণ্ডবেশ্বর থেকে ভোটের স্লোগান মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা।

মমতা বলেন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। একইসঙ্গে বিজেপিকে তোপ দেখে তৃণমূল সুপ্রিমো বলেন, কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো। ফের রাজ্যে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা দিতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডার চলছে চলবে। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প। মেয়েদের সাবলম্বী করে তুলে এই প্রকল্প শুরু করেন তিনি। এই প্রকল্পের প্রতি বছরই মহিলাদের সংখ্যা বাড়তে থাকে। এই বছর রাজ্য বাজেট থেকেও লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

গতকালও উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার কোনওদিন বন্ধ হবে না, সারাজীবন চলবে। আজও একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে বলে জানিয়ে দিলেন।

আরও পড়ুন-  কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই , ‘আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব’: মমতা

কেন্দ্রকে তোপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরা বলে ঝুট, করে লুট। আমাকেও বলছে, আমি নাকি চোর। এই বক্তব্যের জের টেনেই তিনি বলেন, জীবনে এক টাকা মাইনে নিই না। কারও পয়সায় চা খাই না। আজ পশ্চিম বর্ধমান (West Burdwan) জেলায় প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী (Candidate Narendranath Chakraborty) সমর্থনে পাণ্ডবেশ্বর (Pandaveshwar) ও বীরভূমের দুবরাজপুরে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আঁটোসাঁটো নিরাপত্তা।

বাংলায় দু দফায় ভোট। প্রথম দফা ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ৪ মে গণনা। ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ এর নির্বাচনে পাণ্ডবেশ্বরে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলায় নয়টি বিধানসভার মধ্যে ২০২১ সালের নির্বাচনে ছয়টিতে জয়ী হয় তৃণমূল। বাকি তিনটি জিতেছিল বিজেপি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here