বঙ্গে তুমুল ঝড় বৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস, দেখুন আবহাওয়ার বিগ আপডেট

0
368

ওয়েবডেস্ক- সপ্তাহান্তে কালবৈশাখীর সতর্কতা (Kalbaisakhi Warning)। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Scattered rain) জারি থাকবে উত্তরবঙ্গের (North Bengal Weather)  কিছু জেলায়। আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ (Lightning) সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা । বঙ্গোপসাগর (Bay of Bengal)  থেকে আসা অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে এই সময়ে ঝড়ো আবহাওয়া আরও জোরদার হতে পারে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে ২০ মার্চ বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্য জেলাগুলিতে ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২১ মার্চও একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের।পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরসহ বিভিন্ন জেলায় ৫০–৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন-  কলকাতা মেট্রোতে যাত্রা করতে গেলে মানতে হবে নয়া নিষেধের, একনজরে তালিকা

উত্তরবঙ্গেও ২০ ও ২১ মার্চ আবহাওয়া প্রতিকূল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here