ধেয়ে আসছে কালবৈশাখী! তছনছ হবে একাধিক জেলা! দেখে নিন আবহাওয়ার বিরাট আপডেট

0
242

কলকাতা: গত শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি (Thunderstorm) এবং দমকা হাওয়ার জেরে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে গিয়েছে। তার ফলে মাঝ বসন্তেও কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় মনোরম আবহাওয়া ও হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে। তবে এই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)।

রবিবার কলকাতায় (Kolkata Weather) আকাশ আংশিক মেঘলা থাকলেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১১ ডিগ্রি কম এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কম রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি কম। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের তুলনায় ১১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন: বাংলার প্রতিটি বুথে কড়া নজরদারি, নিরাপত্তায় কড়া মনোভাব কমিশন

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকে বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই। তবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) আরও কমবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বুধবারের মধ্যে তাপমাত্রা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। সপ্তাহের মাঝামাঝি আকাশ মূলত পরিষ্কার থাকবে, যদিও কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সপ্তাহের শেষে, বিশেষত শুক্রবারের পর থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) এখনও ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here