মা সারদার মুখ ঢেকে গেল বিজেপির পতাকায়! পদ্ম শিবিরকে ধুয়ে দিল তৃণমূল

0
34

বাঁকুড়া: জগজ্জননী, বিশ্বজননী সারদা দেবীর (Sarada Devi) ছবির মুখ ঢেকে গেল বিজেপির পতাকায় (BJP Flag)। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার জয়পুরে বিজেপির পরিবর্তন যাত্রার একটি মঞ্চে। সামাজিক মাধ্যমে বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

জানা গিয়েছে, বিজেপির পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে জয়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চের দু’পাশে মা সারদার ছবি টাঙানো হয় এবং ছবিতে মালাও পরানো হয়। কিন্তু অভিযোগ, সেই ছবির ওপরেই বেঁধে দেওয়া হয়েছিল বিজেপির দলীয় পতাকা। ফলে একদিকে মা সারদার ছবির মুখ প্রায় পুরোপুরি ঢেকে যায়।

আরও পড়ুন: পরিবর্তন যাত্রা থেকে কী মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ? গেরুয়া শিবিরের অন্দরে জোর জল্পনা

ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব ছবিটি সামনে এনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে। তাদের দাবি, মায়ের দেশে মা সারদাকে অপমান করা হয়েছে। এর ফল বিজেপিকে পেতে হবে।

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ঘটনা। তাঁদের বক্তব্য, প্রবল হাওয়ার দাপটে পতাকাটি এমনভাবে উড়ে গিয়ে ছবির সামনে চলে আসে। যদিও একই সঙ্গে তাঁরা স্বীকার করেছেন, বিষয়টি নজরে আসা উচিত ছিল। পাল্টা তৃণমূলকেও আক্রমণ করেছে বিজেপি।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here