32 C
Kolkata

স্কুলের মধ্যেই দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Must Read

গঙ্গারামপুর: স্কুলের (School) দোতালায় নিয়ে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে (second grade student) ধর্ষণের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের (Teacher) বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। ঘটনায় উত্তপ্ত গঙ্গারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইন্দ্র নারায়ণপুর জি.এস.এফ.পি স্কুলে বিদ্যালয়।

সূত্রের খবর, গত শুক্রবার বিদ্যালয়ের দোতালায় দ্বিতীয় শ্রেণীর পঠন-পাঠন চলছিল। দ্বিতীয় শ্রেণীতে মোট  ছাত্র-ছাত্রীর সংখ্যা তিন জন থাকলেও সেদিন উপস্থিত ছিলেন শুধুমাত্র ধর্ষণের শিকার হওয়া দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী। ক্লাসরুমে একা থাকার দরুণ স্কুল শিক্ষক বাপ্পাদিত্য সাহা ওই ছাত্রীকে গায়ের বিভিন্ন অংশে কামড় দেয় ওই শিক্ষক এবং যৌন নির্যাতন করেন।

আরও পড়ুন- ভ্যাপসা গরমের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি! আজ কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

ঘটনার পর বাড়িতে গিয়ে নির্যাতিতার মাকে সমস্ত কিছু বলেন ও কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা এই ছাত্রী। এরপরই সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করে ওই শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ অভিযুক্ত শিক্ষক গ্রেফতার না হওয়ায় স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখান স্কুল সংলগ্ন এলাকার বাসি ও  নির্যাতিতা ছাত্রীর  পরিবারের সদস্যরা। একই সাথে অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান নির্যাতিতা পরিবারের এলাকাবাসীরা।

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This