ভোটের আগেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, বাড়নো হল পোলিং স্টেশনের সংখ্যা

0
29

ওয়েব ডেস্ক : বাংলায় আসন্ন নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। রাজ্যে ভোটার কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্যে ভোটারদের সুবিধার জন্য আরও ৪ হাজার ৬৬০টি পোলিং স্টেশন (Polling Staion ) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে রাজ্যের ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে হল ৮৫ হাজার ৩৭৯।

কমিশন আগেই জানিয়েছিল, ১২০০ ভোটার পিছু একটি করে ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। কিন্তু এবার জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যার বেশি ভোটার হলে অতিরিক্ত কেন্দ্র তৈরি করতে হবে। সেই মতো রাজ্যে ৪ হাজার ৬৬০টি পোলিং স্টেশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ৩২১টি ভোটগ্রহণ কেন্দ্রকে অন্যত্র সরানো হয়েছে। যাতে সুষ্ঠুভাবে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন (Election Commission)।

আরও খবর : কাল থেকেই আবহাওয়ার ভোলবদল! ফের বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া

এছাড়া কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্রের বৃদ্ধি বা ঠিকানা বদল হলে তা কমিশনকেই সাধারণ ভোটারদের অবগত করাতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও বিষয়টি জানাতে হবে বলে জানানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন। এর মধ্যে রয়েছে বিশেষ সহায়তা ক্যাম্প। এমনকি থাকবে নম্বরও। সেই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া সব ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়া মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না বলেও জানানো হয়েছে। এছাড়া দু’ঘণ্টা অন্তর ভোটের হার প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here