32 C
Kolkata

রাজ্যে ফের ইডির সক্রিয়তা নিয়ে ‘নীরবতা’ ভাঙলেন মমতা

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচনের ঠিক আগে পুর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে জমি দখল মামলা নিয়ে ফের সক্রিয় হয়েছে ইডি (ED)। চলতি সপ্তাহে এ নিয়ে শাসকদলের তিন হেভিওয়েট প্রার্থী সুজিত বসু (Sujit Bose), রথীন ঘোষ (Rathin Ghosh) এবং দেবাশিস কুমার (Debasish Kumar)-কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে একপ্রকার ‘চুপ’ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু শনিবার মালদহের (Malda) মানিকচকে ভোটের প্রচারে গিয়ে এ নিয়ে গর্জে উঠলেন তিনি। এ নিয়ে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইডি ও সিবিআইকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো।

সম্প্রতি পুর নিয়ো দুর্নীতি মামলায় বিধাননগরের প্রার্থী সুজিত বসু এবং মধ্যমগ্রামের রথীন ঘোষকে তলব করেছিল ইডি (ED)। পাশাপাশি রাসবিহারির প্রার্থী দেবাশিস কুমারকে জমি দখল সংক্রান্ত মামলায় জেরা করা হয়েছিল। এ নিয়ে ক্ষোভের সুরে মমতা বলেছেন, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে বিজেপি।

আরও খবর : ‘ডবল ইঞ্জিন’ মানে কী? বিজেপির স্লোগানেই তীব্র খোঁচা অভিষেকের

মমতা (Mamata Banerjee) অভিযোগ করে বলেছেন, তৃণমূলের তিন প্রার্থীকে বলা হচ্ছে, “জিতে গেলে, যদি আমাদের আসন কম থাকে, তোমাদেরকে আমাদের ভোট দিতে হবে”। তবে এসব করেও যে কোনও লাভ হবে না তা জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনের ফলাফল বের হওয়ার পর যে অঙ্ক কষতে চাইছে বিজেপি, তা যে বাস্তবে কার্যকর হবে না, সেটা স্পষ্ট বলে দিয়েছেন মমতা।

এর পরে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা (Mamata Banerjee) বলেছেন, ‘ইডি, সিবিআই ও মোটাভাই, মানুষের নাম কাটা, বাংলাকে বিক্রি করা ও অফিসারদের ম্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে।’ কিন্তু বিজেপি সরকার শুধু ভাঁওতা দেয় বলেও জানিয়েছেন মমতা।

দেখুন অন্য খবর :

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This