ভোটের ময়দানে ‘ডাক্তারবাবু’! প্রচারের ফাঁকেই রোগী দেখছেন তৃণমূল প্রার্থী

0
48

কলকাতা: চলতি বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) উত্তপ্ত আবহে রাজনৈতিক প্রচার যখন চরমে, তখন এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল রানাঘাট (Ranaghat) দক্ষিণ বিধানসভায়। তৃণমূল প্রার্থী ডাঃ সৌগত বর্মন, পেশায় চিকিৎসক, ভোটের লড়াইয়ের মাঝেও ধরে রেখেছেন নিজের মূল পরিচয়, চিকিৎসাসেবা।

প্রবল গরম আর ব্যস্ত প্রচারসূচির মধ্যেও তিনি নিয়মিত রোগী দেখছেন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগেই রোগী দেখা, প্রচারের ফাঁকে মানুষের শারীরিক সমস্যার কথা শোনা, এমনকি দিন শেষে বাড়ি ফিরেও রোগীদের সময় দেওয়া, এই রুটিনেই অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। তাঁর কথায়, “রোগী দেখা শুধু পেশা নয়, এটা আমার নেশা এবং পরিচয়।”

আরও পড়ুন: ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? নাকি বাড়বে গরম?

জনসংযোগে বেরিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান প্রার্থী। গ্রাম থেকে গ্রামে ঘুরে মানুষের ভালোবাসা ও আবেগ তাঁকে আরও অনুপ্রাণিত করছে।

এদিকে, দাবদাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় ৪০-৪২টি স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই শিবিরগুলিতে ডায়েরিয়া, লু বা সানস্ট্রোকের মতো সমস্যার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গর্ভবতী মহিলাদের দ্রুত পরিষেবা নিশ্চিত করতেও।

নিজের সুস্থতা বজায় রাখতেও সচেতন ডাঃ বর্মন। প্রচারের ধকল সামলাতে খাদ্যতালিকায় এনেছেন পরিবর্তন—টক ডাল, প্রচুর জল, ডিম, দই এবং পাঁচমিশালি সবজি রাখছেন নিয়মিত; এড়িয়ে চলছেন মাছ-মাংস। সব মিলিয়ে, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়। সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজের মাধ্যমে ভোটের লড়াইয়ে আলাদা ছাপ ফেলছেন এই ‘ডাক্তার প্রার্থী’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here