‘ভাষার উপর আক্রমণ হলে…,’ মাতৃভাষা দিবসে দৃঢ় অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

0
63

কলকাতা: বাংলা ভাষা (Bengali Language) ও বাঙালির অপমানে বরাবরই গর্জে উঠেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তৃণমূলের (TMC) নেতৃত্বদের। বাঙালি আবেগে শাণ দিতে ‘জয় বাংলা’ স্লোগানও দিতে দেখা যায় ঘাসফুল শিবিরের সমস্ত সভা-সমিতির শুরুতে ও শেষে। আর এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও (International Mother Language Day) বাংলা ভাষার উপর আক্রমণ হলে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো।

শনিবার বিশ্বের সমস্ত ভাষা এবং ভাষাভাষী মানুষকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের  জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।’

আরও পড়ুন: ঘনাচ্ছে নিম্নচাপ! আজ থেকেই হাওয়া বদল রাজ্যে! কোন কোন জেলায় বৃষ্টি? দেখুন

এর পরেই বাঙালি অস্মিতায় শাণ দিয়ে অন্যান্য সব ভাষা প্রসঙ্গে মমতা লেখেন, ‘রবীন্দ্রনাথ – নজরুল – সুকান্ত – জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে  হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি আকাদেমি, রাজবংশী ভাষা আকাদেমি, কামতাপুরী ভাষা আকাদেমি, সাঁওতালি আকাদেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষা-ভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।’

পোস্টের শেষে বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি — যেকোনও ভাষার ওপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমান ভাবে সম্মাননীয়।’

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here