ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে আরও সুসংহত ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই কাজের জন্য তিন বিচারপতির একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, আদালত গঠিত এই কমিটিতে থাকছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam), বিচারপতি প্রতিপ্ত রায় (Justice Pradipta Roy) এবং বিচারপতি প্রণব কুমার দেব (Justice Pranab Kumar Deb)।
জানা গিয়েছে, কমিটিতে থাকা তিন বিচারপতির মূল দায়িত্ব হবে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট এসওপি তৈরি করা। এই কমিটি বিচারপ্রক্রিয়ার পদ্ধতিগত দিকগুলি খুঁটিয়ে নির্ধারণ করবে। ট্রাইব্যুনাল কোন কোন নথির ভিত্তিতে বিচার করবে, সেই নথির পরিপ্রেক্ষিতে নতুন নথি কীভাবে চাওয়া হবে- এই সব বিষয় স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: সারদা কর্তার জামিন মামলায় রাজ্যকে তুলোধোনা হাইকোর্টের, CBI-কেও ভর্ৎসনা
পাশাপাশি, আবেদনকারীরা কীভাবে ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেবেন, সশরীরে নাকি আইনজীবীর মাধ্যমে, এবং শুনানির সময় কী কী পদ্ধতি অনুসরণ করা হবে, সেই সম্পর্কেও বিস্তারিত নির্দেশিকা তৈরি করবে কমিটি। সূত্রের খবর, এই এসওপি তৈরি হয়ে গেলে তবেই ট্রাইব্যুনালের বিচারকাজ পূর্ণাঙ্গভাবে শুরু হবে। এর ফলে বিচারপ্রক্রিয়ায় একরকম সামঞ্জস্য আসবে এবং অযথা বিভ্রান্তি বা জটিলতা কমবে বলে মনে করা হচ্ছে।
দেখুন আরও খবর:

