ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গে মাটি!

0
86

ওয়েব ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল বাংলার মাটি। বৃহস্পতিবার সকালে এর জেরে কেঁপে ওঠে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং। এমনকি কলকাতাতেও (Kolkata) কম্পন হয় বলেও খবর। জানা যাচ্ছে, এই কম্পনের উৎপত্তিস্থল হল সিকিম (Sikkim)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬। এই কম্পনের জেরে পাহাড়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে।

দিন কয়েক আগে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল সিকিমের মাটি। কয়েকঘন্টার ব্যাবধানে সেখানে ১৩ বার ভূমিকম্প হয়েছিল। সেই সময় এই কম্পনের উৎপত্তিস্থল ছিল বাংলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে। তার পরে বৃহস্পতিবার আবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিম। তা অনুভূত হয়েছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলাতেও।

আরও খবর : এই গরমে আরাম দিতে এবার সিএনজি এসি বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, কোথায় চলবে?

এর আগে ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প (Earthquake) হয়েছিল দার্জিলিংয়ে। তার জেরে উত্তরবঙ্গে একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। সেই সময়ও কম্পনের উৎপত্তিস্থল ছিল সিকিম। ফলে গ্যাংটক থেকে শুরু করে সিকিমের বিভিন্ন জায়গায় কম্পন বেশি অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য বলেছে, সেই সম কম্পনের মাত্রা ছিল ৪.৬। সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছিল। তবে এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পাহাড়ে।

বুধবার রাতে বাংলাদেশেও ভূমিকম্পন অনুভূত হয়েছিল। সেই কম্পনের তীব্রতা ছিল ৫.১। তবে কোনও ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওযা যায়নি। জানা গিয়েছে, এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমারে। তার পরেই বৃহস্পতিবার সকালে সিকিমে ভূমিকম্প হল। তার জেরে কেঁপে উঠল শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here