9.3 C
New York

খয়রাশোলে শাহ…

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গে নির্বাচনী (West Bengal Assembly Election) প্রচারে গতি বাড়াতে পুরোদমে মাঠে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবারও রাজ্যের একাধিক জেলায় তাঁর পরপর কর্মসূচি ঘিরে তৎপরতা তুঙ্গে। দিনের শুরুতেই বীরভূমের বোলপুরে পল্লীমঙ্গল ক্লাবের মাঠে প্রথম জনসভা করেন শাহ। এই সভাকে ঘিরে সকাল থেকেই জমায়েত হয় বিপুল সংখ্যক সমর্থকের। বীরভূম জেলায় সংগঠন মজবুত করতেই এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বোলপুরের পর শাহের পরবর্তী গন্তব্য খয়রাশোল। সেখানে আরও একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। পরপর দুই সভার মাধ্যমে জেলার একাধিক আসনে বার্তা পৌঁছে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। এরপর পশ্চিম বর্ধমানের উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: বোলপুরে শাহর ঝাঁঝালো আক্রমণ, ইউসিসি থেকে অনুপ্রবেশ একাধিক ইস্যুতে একহাত তৃণমূলকে

[v_news]

Latest News

নির্বাচনী প্রচারে বাধা দিলে কড়া পদক্ষেপ, জেলা প্রশাসনকে বার্তা কমিশনের

ওয়েবডেস্ক-  আর হাতে মাত্র কয়েকটা দিন। তার পরেই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) । প্রথম দফার নির্বাচন...

More Articles Like This