কলকাতা পুলিশের নির্বাচন সেলের দায়িত্বে অতিরিক্ত সিপি দেবেন্দ্র প্রকাশ সিং

0
40

ওয়েবডেস্ক- কলকাতা পুলিশের (Kolkata Police)  নির্বাচন সেলের (Election Cell)  দায়িত্বে অতিরিক্ত সিপি দেবেন্দ্র প্রকাশ সিং (Additional CP Devendra Prakash Singh) । আসন্ন নির্বাচন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি তত্ত্বাবধান করবেন।

অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে কলকাতা পুলিশের ইলেকশন সেলের দায়িত্ব সামলাবেন আরও পাঁচ আইপিএস। অতিরিক্ত পুলিশ কমিশনার পাণ্ডে সন্তোষ, যুগ্ম পুলিশ কমিশনার অজয় প্রসাদ, ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক মোদী, ডেপুটি পুলিশ কমিশনার অরিন্দম সরকার, ডেপুটি পুলিশ কমিশনার বিদিত রাজ ভুন্দেশ। এই ৫ আধিকারিক সহযোগিতা করবেন নির্বাচন সেলের কাজে।

সামনের মাসেই বিধানভা ভোট। তার আগেই প্রশাসনিক তৎপরতা আরও সক্রিয়। দায়িত্ব বাড়ানো হচ্ছে, সেইসঙ্গে প্রশাসনিক পদে একাধিক রদবদল হচ্ছে। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে বদলে দিল নির্বাচন কমিশন। ডিজপি পদ থেকে পীযূষ পাণ্ডে সরানো হয়েছে। তার জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্ত। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। ডিজি (ভারপ্রাপ্ত) পদে তাকে নিয়োগ করা হয়েছে। সেইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে, তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দ।

আরও পড়ুন-  ভোটের মুখে ফের প্রশাসনিক পদে বড় বদল কমিশনের!

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও পরিবর্তন করা হয়েছে। এডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন বিনীত গোয়েল। তাকে সরিয়ে এডিজি (আইনশৃঙ্খলা) করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। তিনি ১৯৯৫ ব্যাচের আইপিএস। ডিজি (কারা) পদে নিয়োগ দেওয়া হয়েছে নটরাজন রমেশ বাবুকে। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here