12.1 C
New York

বদলে যাচ্ছে ধোনির জার্সি নম্বর! উদ্বিগ্ন ভক্তরা

Must Read

ওয়েব ডেস্ক : জার্সি নম্বর ৭ (Jersey Number 7)। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটারের জার্সি এটি। আর তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু, আসন্ন আইপিএল-এর আগে কি বদলে যাচ্ছে মাহি’র এই জার্সি নম্বর? তেমনই এক জল্পনা উস্কে দিলেন চেন্নাই সুপার কিংসের (CSK) প্রাক্তন অধিনায়ক ধোনি। কারণ, ৭ নম্বর জার্সি ছাড়া কল্পনাই করা যায় না ধোনিকে। কিন্তু এবার তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে উদ্বিগ্ন রয়েছেন ভক্তরা।

ধোনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক জায়গায় ঝোলানো রয়েছে ৭ নম্বরের নীল জার্সি (Jersey)। কিন্তু তা সরিয়ে সেখানে ধোনির অন্য নীল জার্সি রাখতে দেখা যায়। সেই জার্সির নম্বর হল ৮। ভিডিয়োর ডেস্ক্রিপশনে লেখা ছিল, “কিছু সংখ্যা মনে থেকে যায়। ৭ বরাবরই তাদের মধ্যে একটি। কিন্তু আজ আমি ৮-এ চলে যাচ্ছি। শীঘ্রই জানতে পারবেন কেন।” কেউ কেউ মনে করছেন, রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) সম্মান জানানোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, দীর্ঘদিন সিএসকে-তে খেলার পর তিনি এবার নামবেন রাজস্থানের হয়ে। আর চেন্নাইয়ে থাকাকালীন তিনি এই ৮ নম্বর জার্সিই পরতেন।

আরও খবর : কীর্তির সমালোচনার জবাব দিলেন গম্ভীররা! পুজো দিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে

তবে অনেকে মনে করছেন, এটি কোনও বিজ্ঞাপনি প্রচার হতে পারে। আর ফেসবুকে তিনি বিজ্ঞাপনী প্রচারই করেন। কারণ সিএসকে (CSK)-র জার্সি নয়। বরং নীল জার্সি ছিল ভিডিয়োতে। আর অনেক আগেই ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন মাহি। তবে এই নম্বর বদলানো নিয়ে আসল সত্যিটা কী, তা হয়তো পরে জানা যাবে।

মূলত, ৭ নম্বর জার্সি ছাড়া ধোনিকে ভাবা যায় না। ২০২৩ সালে বিসিসিআই-এর তরফে ধোনিকে সম্মান জানানো হয়েছিল। এই ৭ নম্বর জার্সি পরেই ভারতকে জিতিয়েছিলেন ধোনি। ফলে এই নম্বর নিয়ে উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে। কিন্তু, মাহি’র জার্সি নম্বর বদলে যাবে কি না, তা সময়ই বলবে।

দেখুন অন্য খবর :

Latest News

গণনার ময়দানে বিশেষ দায়িত্বে রাজীব কুমার, কড়া বার্তা মমতার

কলকাতা: ভোট গণনার আগেই সংগঠনকে আরও আঁটসাঁট করতে মাঠে নামাল তৃণমূল (TMC) নেতৃত্ব। গণনার দিন যাতে কোনও স্তরে গাফিলতি...

More Articles Like This