বিজেপির ইস্তেহারকে ‘জুমলা’ বলে কটাক্ষ অভিষেকের

0
34

ওয়েব ডেস্ক : শুক্রবার বিজেপির (BJP) ইস্তেহার প্রকাশ করেছেন অমিত শাহ (Amit Shah)। মহিলাদের স্বাবলম্বী করতে মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে শাহ’র এই ঘোষণাকে ‘জুমলা’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুক্রবার বিকেলে তৃণমূল (TMC) ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘মহিলাদের স্বাবলম্বী করতে মাসে ৩০০০ টাকা দেবে। নতুন জুমলা।’’ এর পরেই তিনি একটি ভিডিয়ো দেখান। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দিচ্ছিলেন। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে আগামী ৮ মার্চের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

আরও খবর : সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে নয়া মোড়! দেখুন বিগ আপডেট

কিন্তু এ নিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, ‘প্রধানমন্ত্রী ২০২৫ সালে দিল্লি ভোটের আগে বলেছিলেন ২৫০০ টাকা দেওয়া হবে। কিন্তু, আজ পর্যন্তও একটিও টাকা পাননি। আমি বলছি না, মোদীর প্রতিশ্রুতি! যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা বাস্তবায়িত করুন।’

সঙ্গে অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে সার্ভে করার নামে ৯০ হাজার মহিলাকে সুবিধা থেকে বাদ দিয়েছেন। অভিষেক (Abhishek Banerjee) আরও বলেছেন, কিন্তু বাংলার সরকার সব মহিলাকে টাকা দেয়। কোনও প্রশ্ন, শর্ত ছাড়া টাকা দেয়। এছাড়া কটাক্ষ করে বলেছেন, একটা রাজ্যে করে দেখান। দিল্লিতে পরিশুদ্ধ বায়ুই দিতে পারে না। তারা দেবে ৩০০০ টাকা?

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here