34 C
Kolkata

ব্যান কালচার বন্ধ নিয়ে যা যা বললেন দেব…

Must Read

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য বিচারের দাবিতে যখন পুরো ইন্ডাস্ট্রি একজোট হয়েছিল সেই সময় ‘নিষিদ্ধ’ শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন মেগাস্টার দেব (Dev)। টেকনিশিয়ান স্টুডিওর বৈঠক থেকে বেরিয়েই ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) ৭২ ঘণ্টার ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছিলেন টলিউড সুপারস্টার। সেই ৭২ ঘণ্টা সম্পূর্ণ হতেই সুখবর দিলেন দেব। ৭২ ঘন্টা সময়সীমার অতিক্রান্ত হচ্ছে আজ। ব্যান হওয়া শিল্পী এবং টেকনিশিয়ানরা স্বমহিমায় এবং আত্মসম্মান নিয়েই প্রত্যেকে কাজে ফিরবে জানালেন দেব। ম্যাজিক মোমেন্টসের দেওয়া বিবৃতি ঠিকই কিন্তু ব্যান কালচারে (Ban Culture In Tollywood) সহমত নন তিনি। স্বরূপ বিশ্বাসের কাছে শিগগিরি মেইল পৌছবে।

গত বেশ কয়েকদিন ধরে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে তোলপাড়ের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রির এই ‘থ্রেট কালচার’ তথা ‘ব্যান সংস্কৃতি’ নিয়েও কম আলোচনা হয়নি। মঙ্গলবার ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’য় সাংবাদিকদের সামনে প্রযোজক-অভিনেতা এবং সাংসদ দেব ঘোষণা করলেন, “আর কোনও ‘ব্যান কালচার’ নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যে সমস্ত পরিচালক, অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন তিনি। এই ঘোষণার পরে তিন দিন কাটেনি। তার আগেই এল পরিচালকদের গিল্ড, অর্থাৎ ‘ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’র (DAEI) চিঠি।এই চিঠির মাধ্যমে প্রসেনজিৎ ও দেবকে জানানো হয়েছে পরিচালকদের গিল্ড এই সমস্যার সমাধান করতে রাজি।

আরও পড়ুন: রাহুলের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

এদিন দেব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি চান না কেউ কাজ হারাক। ব্যন শব্দটাকে ব্যান করতে হবে। অভিনেতা আরও বলেন যে টেকনিশিয়ানদের কী দোষ, তাঁদের কর্মসংস্থান কী করে হয়, সেই কথা ভাবতে হবে। ব্যান কালচারের বদলে কীভাবে কাজের পরিমাণ বাড়ানো যায় তা নিয়ে ভাবার পরামর্শ দিয়ে অভিনেতা বলেন, এটা নিয়ে কিছু পদক্ষেপ প্রয়োজন। যেহেতু সামনে নির্বাচন, তিনি এবং ইন্ডাস্ট্রির অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাই এখনই এ বিষয়ে বেশি কথা বলতে চাননি। তবে ৪ মে ভোটের রেজাল্ট বেরনোর পর এবিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশাবাদী দেব।টেকনিশিয়ানরা যারা কাজের অভাবে বাড়িতে বসে রয়েছেন। একদিকে চ্যানেলে বিক্রি হয়ে যাচ্ছে, ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা বেশি তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আমরা একে অপরকে ব্যান করতে থাকি তাহলে কাজ কি করে হবে?’দেব আরও বলেন, ‘অনেকেই বাঙালিকে বলে কাঁকড়ার জাত। এটাই আমাদের ভুল প্রমাণ করতে হবে। শুধু অনির্বাণ নয়, যারা যারা ব্যান হয়েছিলেন তারা প্রত্যেকে ফিরবেন। টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে ফিরবেন। সম্মান নিয়ে ফিরবেন। ভালোবাসা দিয়ে ফিরবেন।’

Latest News

তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, জেলায় জেলায় তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা!

কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই পুরসভাগুলিতে তৃণমূল (TMC) কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক। উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) থেকে...

More Articles Like This