ব্যারাকপুর- ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police Station) । ফের ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ গতকাল রাতে ভাটপাড়ার কাঁকিনাড়া ফলাহারি বাবার মন্দির এর কাছ থেকে দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।
সে কাউকে বিক্রি করার উদ্দেশ্যে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের নাম দীপক সাউ।
আরও পড়ুন- SIR-এ বিচারাধীন’ মুর্শিদাবাদে ২ CPM প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কাঁকিনাড়ার ফলাহারি বাবার মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সামনেই বিধানসভা নির্বাচন। ভোটে আগেই এই অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কী উদ্দেশে এখানে অস্ত্র আনা হয়েছিল, এর পিছনে কে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

