ওয়েব ডেস্ক : ২৯১টি আসনে প্রার্থী ঘোষণার পর নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন কালীঘাট থেকে এই ইস্তেহার প্রকাশ করেছেন তৃণমূল চেয়ারপার্সন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইস্তেহারের নাম দেওযা হয়েছে ‘বাংলার জন্য দিদির দশ প্রতিজ্ঞা৷’ সেখান থেকে নতুন সাত থেকে আটটি জেলা ও নতুন পুরসভা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি দুয়ারে সরকারের আদলে দুয়ার চিকিৎসা পরিষেবা শুরু হবে বলেও জানিয়েছেন মমতা (Mamata)৷ এদিন কয়েক হাজার সরকারি স্কুলের আধুনীকিকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তৃণমূল নেত্রী। স্কুলগুলিতে ই লার্নিং সহ আধুনিক পঠনপাঠনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মমতা। পাশাপাশি শিক্ষকও নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আরও খবর : অঘোষিত নয় এটা ঘোষিত এমার্জেন্সি, রাষ্ট্রপতি শাসন: মমতা
মমতা আরও জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে ৭টি নতুন জেলা (New Districts) তৈরি করা হবে। সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যাও বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন। এদিন লক্ষীর ভান্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন মমতা। তিনি বলেছেন, সারাজীবন লক্ষীর ভান্ডার পাবেন মহিলারা।
মূলত, রাজ্যের সরকারি পরিষেবা উন্নত করতে, জেলা প্রশাসনের উপর চাপ কমাতে ও প্রশাসনকে মানুষের পৌঁছে দিতে নতুন ৭ জেলার তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন মমতা। জানা যাচ্ছে, নতুন ৭টি জেলার মধ্যে রয়েছে কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি, বসিরহাট।
দেখুন অন্য খবর :

