20.7 C
New York

কলকাতায় পা রেখেই ‘বেলা বোস’কে ফোন রাচীনের!

Must Read

ওয়েব ডেস্ক : নাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কিন্তু এই দলে বাঙালি ক্রিকেটারদের অভাব রয়েছে। কিন্তু, আসন্ন আইপিএলের (IPL) আগে এক বাঙালিকে পাওয়া গেল কেকেআর-এ। তিনি হলেন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র (Rachin Ravindra)। এবার তাঁকেই বাঙালি সাজে হাজির করল শাহরুখ খানের দল। তাঁকে ‘রাচীন বাবু’ রুপেই স্বাগত জানাল নাইটরা।

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এই মেগা টুর্নামেন্টের আগে কেকেআর-এ (KKR) যোগ দিতে শুরু করেছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। যোগ দিয়েছেন কিউয়ি তারকা রাচীন রবীন্দ্রও (Rachin Ravindra)। তাঁকে নিলামে ২ কোটি টাকায় কিনেছিল নাইটরা। কিন্তু তাঁকে অভিনব ভাবে শুক্রবার দলে স্বাগত জানানো হল। সুতির পাঞ্জাবি, চোখে চশমা পরে বাঙালি সেজে হাজির হতে দেখা যায় তাঁকে। তাঁর হাতের সামনে ছিল কালো ল্যান্ড ফোন। তার পরেই সেটা থেকে ডায়েল করার পরেই তিনি বলেন, ‘এটা কি ২৪৪-১১৩৯?’ আসলে অঞ্জন দত্তের বিখ্যাত গান, ‘বেলা বোস’ (Bela Bose) শোনেনি এমন বাঙালি কমই আছেন। কলকাতায় এসে সেই বেলা বোসকেই খুঁজলেন রাচীন।

আরও খবর : IPL খেলতে PSL ছাড়ছেন বহু বিদেশি তারকা ক্রিকেটার?

মূলত, জন্মসূত্রে রাচীন রবীন্দ্র (Rachin Ravindra) হলেন ভারতীয়। আসলে তাঁর বাবা হলেন কর্নাটকের বাসিন্দা। কিন্তু, তাঁরা এখন নিউজিল্যান্ডের বাসিন্দা। আর সে দেশের জাতীয় দলের ক্রিকেটার রাচীন। আর দীর্ঘদিন ধরে প্রেমিলা মোরারের সঙ্গে সম্পর্কে তিনি। ফলে কলকাতায় এসে বেলা বোসকে খোঁজ করে তাঁর খুব একটা লাভ হবে না।

 

এদিকে, আইপিএল-এ কেকেআর (KKR) প্রথম ম্যাচ খেলবে ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তবে দলে রাচীন নিয়মিত জায়গা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে অ‌্যালেন আর শেফার্ট, বরুণ চক্রবর্তীও দলের সঙ্গে যোগ দিয়েছে। আর কিছুদিনের মধ্যে বাকি ক্রিকেটাররাও যোগ দেবেন বলেই খবর।

দেখুন অন্য খবর :

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This