কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভুল্লারের ফ্ল্যাটে রহস্যময়ী নারী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১, ১১:১১:৫১ পিএম
  • / ৭২৩ বার খবরটি পড়া হয়েছে

নিউটাউন কাণ্ডে নয়া মোড়। পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশি সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনকাউন্টারের দু’দিন আগে গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীতদের ফ্ল্যাটে দুই মহিলাকে ঢুকতে দেখা গিয়েছিল রাতের দিকে। যা নতুন করে রহস্যের দানা বাধছে বলেই মত পুলিশের। কারা সেই মহিলা, কেনই বা ফ্ল্যাটে এসেছিলেন তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
পুলিশি তদন্তে জানা গেছে, ঘটনার দুু’দিন  আগে রাত সাড়ে ৯টা নাগাদ কালো গাড়ি থেকে নামেন দুই মহিলা। এর পরেই তাঁদের ঢুকতে দেখা যায় ভুল্লারদের ফ্ল্যাটে। তার পর রাত সওয়া ১১টা নাগাদ এক ডেলিভারি বয় খাবার দিতে আসেন ওই ফ্ল্যাটে। সেই খাবার সংগ্রহ করেন যশপ্রীত। এর পরেই উঠে আসে আরও নানা তথ্য। ওই দুই মহিলা সারা রাত ওই ফ্ল্যাটে থাকার পর সকাল সাড়ে ৮টা নাগাদ ফের গাড়ি করে চলে যান। একইসঙ্গে তাঁদের গাড়িতে তুলে দিতে এসেছিল ভুল্লার এবং যশপ্রীত দু’জনেই। আর তারপরেই ভুল্লার এবং যশপ্রীত বেরিয়ে যান ওই কমপ্লেক্স ছেড়ে।
প্রসঙ্গত, গত ৯ জুন পুলিশের এনকাউন্টারে নিহত হয় পঞ্জাবের দুই গ্যাংস্টার জয়পাল সিংহ ভুল্লার এবং যশপ্রীত সিং। জানা যায় ওই দুই দুষ্কৃতী মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি এই ঘটনায় সুমিত কুমার ও ভরত কুমার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এর পর তাঁদের জেরায় উঠে আসে পাক যোগের তথ্য। ধৃতরা জানায় তারা নেপাল, ভুটান, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেরও একাধিক গ্যাংয়ের সঙ্গে সম্পর্ক রাখত। ওই সব দেশের সঙ্গে চলত পাচারের কারবারও। এরই সঙ্গে ভুল্লারদের ফ্ল্যাটে দুই অচেনা মহিলা আসার তথ্য সামনে আসায় বিষয়টি আবার নতুন দিকে মোড় নিচ্ছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team