বকেয়া ডিএ মেটাতে নড়েচড়ে বসল রাজ্য, ১৫ দিনের মধ্যে বিল তৈরির নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (DA) পরিশোধের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার (West Bengal Governement)। সূত্রে খবর, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার অনুমোদিত অনুদানপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, বিধিবদ্ধ বোর্ড এবং কর্পোরেশনের কর্মীরা এই প্রক্রিয়ার আওতায় থাকবেন।

জানা যাচ্ছে, বেতন ও অন্যান্য প্রশাসনিক বিল জমা দেওয়ার দায়িত্বে থাকা বিভিন্ন সরকারি দফতরের আইটি কর্মীদের আপাতত অন্য কোনও আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে বকেয়া ডিএ (DA)-র বিল তৈরি ও আপলোডের কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয়েছে।

আরও খবর : ট্রেলার শেষ, অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! কলকাতা-সহ ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

উল্লেখ্য, বকেয়া মহার্ঘভাতা (DA) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে সরকারি কর্মীদের একাংশের বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয়েছিল। পেনশনভোগীরাও তাঁদের প্রাপ্য টাকা পেয়েছেন। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা সেই সুবিধা পাননি।

সূত্রের খবর, যাঁদের বেতন সরাসরি সরকারি কোষাগার থেকে দেওয়া হয় না, সেই অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের ‘রোপা ২০০৯’ অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়াই এখন সরকারের অগ্রাধিকার।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This