ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক! এখন কেমন রয়েছেন অনীক দত্ত? দেখুন বিগ আপডেট

Must Read

কলকাতা: বুধবার দুপুরে ভয়ানক ঘটনা। উদ্বেগের ছায়া টলিপাড়ায়। এদিন আচমকাই গড়িয়াহাটের (Gariahat) নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত (Seriously Injured) হয়েছেন টলিউডের পরিচালক (Tollywod Director) অনীক দত্ত (Anik Dutta)। তাঁর বাড়ির নীচে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং অন্যরা। পৌঁছেছে হোমিসাইড শাখাও।

পরিচালক ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি অন্য কিছু ঘটেছে, এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলের ছবি তুলছে পুলিশের টিম। টক দিয়ে ডিমার্কেশন করে দেওয়া হয়েছে। বিরাট পুলিশের টিম পৌঁছেছে বাড়িতে। বহুতলের সামনে একটি গাছের ডাল ভেঙে গিয়েছে। অনীক পড়ে যাওয়ার সময় গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সমাজের খাঁচায় বন্দি সব মানুষ! বিশ্বমঞ্চ থেকে এবার বাংলার সিনে পর্দায় ভিন্ন স্বাদের ছবি ‘পিঞ্জর’

২০১২ সালের ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে টলিউডে হাতেখড়ি অনীক দত্তর। এর পরে, ‘মেঘনাদবধ রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ ছবিগুলির মাধ্যমে যথেষ্ট প্রশংসা পেয়েছেন অনীক দত্ত। পরিচালকের প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর পর থেকেই তাঁর গল্পে এক অভিনব ব্যঙ্গাত্মক ও পরিমার্জিত হাস্যরস দেখা যায়, যা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে।

সত্যজিৎ বন্দনায় তাঁর মাস্টারপিস ‘অপরাজিত’-তে কিংবদন্তি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি তুলে ধরে তিনি প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন। ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে তিনি ফেলুদার চিরচেনা সঙ্গী ‘তোপসে’-কে নিয়ে এক সম্পূর্ণ মৌলিক ও রহস্যে ঘেরা গল্প উপহার দিয়েছেন।

দেখুন আরও খবর: 

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This