35.4 C
Kolkata

ডক্টর’স ডে-তে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : ডক্টরস ডে (Doctors Day) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকেই ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে এবং সেই পরিস্থিতি কাটিয়ে ওঠাই এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তীর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) একসময় মন্তব্য করেছিলেন, তিনি যেখানে হাত দিচ্ছেন সেখানেই বিধানচন্দ্র রায়ের কাজের ছাপ দেখতে পাচ্ছেন। সেই বক্তব্যের উল্লেখ করে শুভেন্দুর কটাক্ষ, তিনি এখন মুখ্যমন্ত্রী হিসেবে যেদিকেই নজর দিচ্ছেন, সেখানেই আগের সরকারের ‘ধ্বংসলীলা’ চোখে পড়ছে। শুভেন্দুর দাবি, বাংলার মতো রাজ্যে স্বাস্থ্য পরিষেবার এমন অবস্থা কখনও কাম্য হতে পারে না। তাঁর অভিযোগ, বহু মানুষ এখনও উন্নত চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হন, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতারই প্রমাণ। অতীতে সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোর বেহাল অবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, সেই পরিস্থিতি বদলানোই এখন সরকারের লক্ষ্য।

আরও খবর : সুমিত রায়ের মামলার শুনানি দুপুর ১টায়, অন্য বেঞ্চে পাঠানোর আশ্বাস ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

অনুষ্ঠানে চিকিৎসক বিধানচন্দ্র রায়ের অবদান স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, তাঁর কর্মদর্শন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। একইসঙ্গে তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর রাজ্যের বাইরে যেতে না হয়।

বক্তব্যের শেষেও স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বাংলার চিকিৎসকদের দক্ষতা বিশ্বজুড়েই স্বীকৃত। তাই সেই দক্ষতাকে কাজে লাগিয়ে রাজ্যের হাসপাতালগুলিকে আধুনিক ও জনমুখী করে তোলাই সরকারের অগ্রাধিকার।

দেখুন অন্য খবর :

Latest News

অসুস্থ যুবককে পর পর লাথি! হাসপাতালের এমন ভিডিও ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) রায়বরেলির এক হাসপাতালে (Hospital) ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া...

More Articles Like This