আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) জীবনী। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) শ্যামাপ্রসাদকে নিয়ে তৈরি বিশেষ কমিটির প্রথম বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু স্কুল নয়, তাঁর জীবন ও আত্মবলিদান স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই আয়োজনের অংশ হিসেবেই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে পাঠ্যক্রমে তাঁর জীবনী যুক্ত করা ছাড়াও তাঁকে নিয়ে আলাদা বই প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর : আরজি কর কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ! ওড়িশা থেকে আটক

মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ইতিমধ্যেই তাঁর জীবন নিয়ে একটি বই প্রস্তুত হয়েছে। সেই বইটি তাদের সঙ্গে যৌথভাবে প্রকাশের বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি রাজ্যের গ্রন্থাগার দফতরকেও শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই বই প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেখানে থাকা গ্রন্থাগারের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। পাশাপাশি একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে। মূলত, শ্যামাপ্রসাদের অবদান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য সরকার।

Latest News

জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস এবং তার আগে জাপানের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা...

More Articles Like This