দ্রুতই মুক্তি পাবেন শাকিব? ফাইল যাচ্ছে তারেক সরকারের টেবিলে

0
57

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পালাবদলের পর নতুন জল্পনা—সব মামলা থেকে কি মুক্তি পেতে চলেছেন শাকিব আল হাসান (Sakib Al Hasan)?  সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির নথি দ্রুত সরকারের কাছে পাঠানো হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। আওয়ামি আমলের সাংসদ তথা ক্রিকেটার শাকিব আল হাসানের নামেও খুন-সহ একাধিক মামলা দায়ের হয়। তবে তিনি তখন থেকেই দেশের বাইরে রয়েছেন।

আরও পড়ুন: একাত্তরের আবেগে তারেক, প্রথমবার ভাষা দিবসে শামিল জামাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এর মাঝেই শাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শাকিব, তবু প্রক্রিয়া এগোচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

এক টক শো-তে তিনি বলেন, “শাকিব খেলতে চায়। তাঁর মামলার বিষয়গুলো নিয়ে আইনজীবীরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুতই, সম্ভবত রবি বা সোমবারের মধ্যে, ফাইলগুলো সরকারের কাছে পাঠানো হবে। এখন নজর সরকারের সিদ্ধান্তের দিকে—মামলা-মুক্ত হয়ে কি মাঠে ফিরবেন শাকিব?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here