সপ্তাহে ২ দিন ছুটি পাবেন কর্মীরা! জ্বালানি বাঁচাতে চালু হচ্ছে নতুন নিয়ম

0
35

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের (Middle East War) জেরে বিশ্বজুড়ে জ্বালানির সংকট ক্রমশ তীব্র হচ্ছে। এর সরাসরি প্রভাব থেকে বাদ যায়নি নেপাল’ও (Nepal)। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল নেপালের নবনির্বাচিত সরকার। জ্বালানি সরবরাহে ব্যাঘাতের কারণে সঞ্চয়ের লক্ষ্যে এবার সাপ্তাহিক ছুটি (Weekly Off) বৃদ্ধি করল সে দেশের সরকার। এবার থেকে নেপালের সরকারি দফতরগুলিতে সপ্তাহে দু’দিন ছুটি দেওয়ার ঘোষণা করেছে বলেন্দ্র শাহের (Balendra Shah) সরকার।

রবিবার নেপালের সরকারি মুখপাত্র সস্মিতা পোখরেল জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শনিবারের পাশাপাশি রবিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। আগে যেখানে শুধুমাত্র শনিবার ছুটি ছিল, সেখানে এবার দুই দিনের ছুটি চালু করা হল। সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানান নেপালের সরকারি মুখপাত্র।

আরও পড়ুন: ইরানে রুদ্ধশ্বাস অভিযান ট্রাম্প সেনার! রাতের অন্ধকারে কীভাবে পাইলটদের উদ্ধার করল আমেরিকা?

শুধু সাপ্তাহিক ছুটিই নয়, নেপালের সরকারি দফতরগুলিতে কাজের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সে দেশের সরকারি নিয়ন্ত্রানাধীন অফিসগুলি চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকত সরকারি দফতর। অর্থাৎ, সপ্তাহে একদিন ছুটি বাড়ানো হলেও সাপ্তাহিক কর্মদিবসে কাজের সময় এক ঘণ্টা করে বাড়িয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলেন্দ্র সরকারের তরফে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here