29.9 C
Kolkata

হাসপাতালে ট্রাম্প?

Must Read

ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ঘিরে আচমকা ছড়ায় অসুস্থতার গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দাবি করা হয়, হঠাৎ শারীরিক সমস্যার জেরে তাঁকে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সেই দাবি সম্পূর্ণ ভুয়ো বলেই সামনে এসেছে।

এই গুজবের সূত্রপাত হয় হোয়াইট হাউসের একটি ‘প্রেস লিড’ ঘোষণার পর। শনিবার সকালে প্রেস অফিস জানায়, নির্দিষ্ট সময়ের পর প্রেসিডেন্টের আর কোনও প্রকাশ্য কর্মসূচি নেই। সাধারণ নিয়মেই এই ঘোষণা করা হলেও, অনেকেই এটিকে জরুরি পরিস্থিতির ইঙ্গিত বলে ভুল ব্যাখ্যা করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ট্রাম্পের হাসপাতালে ভর্তি হওয়ার দাবি। এমনকি একটি পুরনো ভিডিওও ভাইরাল হয়, যেখানে তাঁর কনভয় দেখা গিয়েছিল। যা আসলে ২০২৪ সালের একটি ঘটনার ফুটেজ বলে জানা যায়।

আরও পড়ুন: ইরানের নিশানায় মার্কিন গোয়েন্দারা! CIA দফতরে হামলা তেহরানের

তবে দ্রুতই সেই জল্পনায় জল ঢালে একাধিক সূত্র। মার্কিন সংবাদমাধ্যমের সাংবাদিকরা নিশ্চিত করেন, ট্রাম্প হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়েই ছিলেন। সেখানে দায়িত্বে থাকা মেরিন গার্ডের উপস্থিতিও প্রমাণ করে, প্রেসিডেন্ট কোথাও যাননি। কারণ নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট উপস্থিত থাকলেই ওই মেরিন মোতায়েন থাকে।

এদিকে গুজব চলাকালীন ট্রাম্প নিজেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। ট্রুথ সোশ্যালে তিনি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে পোস্ট করেন, যা তাঁর স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। অন্যদিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও আলাদা একটি আন্তর্জাতিক ইস্যু নিয়ে পোস্ট করেন।

সব মিলিয়ে, ট্রাম্পের হাসপাতালে ভর্তি হওয়ার দাবি যে ভিত্তিহীন, তা স্পষ্ট হয়েছে। ‘প্রেস লিড’ নিয়ে ভুল বোঝাবুঝিই এই গুজবের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This