আমেরিকার তেল ট্যাঙ্কারে ইরানের হামলা! নিহত এক ভারতীয়

0
32

ওয়েবডেস্ক- যুদ্ধের আঁচ বাড়ছে। জোরকদমে আমেরিকার (America) হানার পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে। এবার আমেরিকার তেলবাহী জাহাজে (American oil Tanker) ফের হামলা চালাল ইরান (Iran) । এবার ইরাকের জলসীমার ভিতরে প্রবেশ করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় (Indian)। তার নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। ইরাকের (Iran) খোর আল জুবের বন্দরের কাছে হামলা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন জাহাজ ‘সেফসি বিষ্ণু’ র (Safesea Vishnu) উপর। জানা গেছে, ট্যাঙ্কারটিতে এই হামলার সময় ২৮ জন ছিলেন। এদের মধ্যেই একজন হামলায় প্রাণ হারিয়েছে। বাকিদের উদ্ধার করে ইরাকের বসরা শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-  হরমুজে পণ্যবাহী জাহাজে হামলা, মৃত ২ ভারতীয়, নিখোঁজ এক

বাগদাদের ভারতীয় দূতাবাস জানাচ্ছে,  ‘সেফসি বিষ্ণু’-তে ওই হামলায় এক ভারতীয় প্রাণ হারিয়েছে। আরও ১৫ জন নাবিক ছিলেন জাহাজটিতে। স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। তবে কীভাবে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে খবর, একটি ‘আত্মঘাতী নৌকা’ দিয়ে এই হামলা চালিয়েছে তেহরান। অপর একটি সূত্রের দাবি, জলের নীচে থাকা ড্রোন (আন্ডারওয়াটার ড্রোন)  দিয়ে হামলা চালানো হয়েছে। ‘সেফসি বিষ্ণু’র পাশাপাশি আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। দ্বিতীয় জাহাজটি ভিন্ন সংস্থার এবং মলটার পতাকাবাহী। বেশ কিছু ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যে তথ্য যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

ইরাকের বন্দরগুলির ডিরেক্টর জেনারেল ফারহাদ আল-ফারতৌসি জানান, হামলায় অন্তত এক জন নিহত হয়েছেন। কীভাবে হামলা তা এখনও স্পষ্ট নয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here