ভারতমুখী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে নতুন অপারেশন শুরু করল সেনা

0
35

ওয়েব ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি ইরানে (Iran) হামলা চালিয়েছিল ইজরায়েল (Israel) ও আমেরিকা (America)। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে (Middle east) ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছিল। আমেরিকা ও ইজরায়েলের হামলায় পাল্টা হামলা চালিয়েছিল তেহরানও। এমনকি তারা বন্ধ করে দেয় হরমুজ প্রণালীও। যার ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো সংকটে ভুগছে ভারতও। এমন পরিস্থিতিতে ‘উর্জা সুরক্ষা’ (Urja Suraksha) নামে একটি অপারেশন শুরু করল ভারতীয় সেনা (Indian Army)।

জানা যাচ্ছে, ভারতমুখী তেল ও গ্যাস জাহাজগুলিকে নিরাপত্তা দিতেই এমন অপারেশন শুরু করল ভারতীয় সেনা (Indian Army)। ইতিমধ্যে জাহাজগুলিকে রক্ষা করতে একাধিক রণতরী পাঠানো হয়েছে সেনার তরফে। সূত্রের খবর, ভারতের দিকে আসার জন্য ২০টি জাহাজ অপেক্ষা করছে। সেগুলিতে একাধিক জ্বালানি রয়েছে।

আরও খবর : সংঘাতের মাঝেই বড় ঘোষণা, ‘বন্ধু’ ভারতের জন্য খোলা আছে হরমুজ

এই জাহাজগুলিকেই নিরাপত্তা দেবে ভারতীয় নৌসেনার জাহাজগুলি। জানা যাচ্ছে, ওমান থেকে আরব সাগর পর্যন্ত জাহাজগুলিকে নিরাপত্তা দেওয়া হবে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ এই অপারেশন (Operation) চালু করা হবে।

এদিকে ভারতের জন্য হরমুজ প্রণালী মুক্ত করেছে ইরান। ভারতের পাশাপাশি রাশিয়া, চিন, পাকিস্তান এবং ইরাককেও ছাড় দিয়েছে তেহরান। এদিকে সামনে এসেছে, ইরানের নৌসেনা প্রধান আলিরেজা টাংসিরিকে খতম করেছে ইজরায়েল।

দেখুন অন্য খবর :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here