ইরানে থাকা ভারতীয়দের জন্য জরুরি নির্দেশিকা ভারতীয় দূতাবাসের

0
28

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হল আমেরিকা (America) ও ইরান (Iran)। কিন্তু এর মাঝে তেহরানে থাকা ভারতীয়দের (Indian Citizens) জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস (Indian Embassy)। যত দ্রুত সম্ভব হোক ইরান ছাড়ার কথা জানানো হয়েছে দূতাবাসের তরফে।

৭ এপ্রিল জারি হওয়া নির্দেশিকায় (Guidelines) বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনার কথা মাথায় রেখে ইরানে থাকা ভারতীয় দূতাবাসের (Indian Embassy) সঙ্গে যোগাযোগ করে সে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তের দিকে না যাওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, ইরানে বর্তমানে ৭৫০০ জন ভারতীয় রয়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সেখানে ঝুঁকি অনেকটা বেড়ে গিয়েছে। সেই কারণে ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর : ডেডলাইন শেষ হওয়ার আগে সভ্যতা ধ্বংসের হুঙ্কার ট্রাম্পের, পাল্টা জবাবে কী বলল ইরান? জানলে রাতের ঘুম উড়বে

ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, যে ভারতীয়রা এখনও ইরানে রয়েছেন, তাদেরকে যে কোনও গাড়িতে করে সে দেশ ছাড়ার কথা বলা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু নির্দেশিকার কথা বলা হয়েছে। এর মধ্যে হল, পাসপোর্ট ও প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। কোনও বিক্ষোভ, জনসমাবেশ ও সংঘর্ষপ্রবণ এলাকা ছাড়তে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতির উপর নজর রাখতে হবে। পাশাপাশি ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা বলা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ভারতীয় দূতাবাসের তরফে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সংঘর্ষের মধ্যে আগামী ৪৮ ঘন্টা সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। একাধিক বিষয় এড়িয়ে চলার কথা বলা হয়েছিল। এসবের পর এবার দ্রুত ইরান ছাড়ার কথা জানানো হল।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here