ডেডলাইন শেষ হওয়ার আগে সভ্যতা ধ্বংসের হুঙ্কার ট্রাম্পের, পাল্টা জবাবে কী বলল ইরান? জানলে রাতের ঘুম উড়বে

0
29

ওয়েব ডেস্ক: নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী (Strait Of Hormuz) না খুললে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে তেহরানকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) নিয়ে ফের বোমা ফাটালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার রাত আট’টার মধ্যে ইরানকে সিদ্ধান্ত নেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। ভারতীয় সময়ে যা বুধবার সকাল সাড়ে ছ’টা। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রুথ সোশ্যালে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনও ফিরে আসবে না।”

হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ, তা খুলে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছে আমেরিকা (USA)। কিন্তু সেই দাবি মানেনি ইরান (Iran)। ফলে সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতির মাঝেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স’ও (JD Vance) একই সুরে সতর্ক করেছেন। তাঁর কথায়, ইরান যদি হামলা চালানো চালিয়ে যায়, তবে আমেরিকা আরও বড় আঘাত হানতে পিছুপা হবে না।

আরও পড়ুন: মোজতবার মৃত্যু সময়ের অপেক্ষা মাত্র! চলছে শেষকৃত্যের প্রস্তুতি! ফের বিপদের মুখে ইরান? দেখুন বড় খবর

এদিকে, পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে খার্গ দ্বীপে হামলার খবর। খার্গ দ্বীপপুঞ্জে ইরানের প্রধান তৈলভান্ডার ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। প্রায় ৫০টি সামরিক ঘাঁটিতে আঘাত হানার খবর মিলেছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। এই হামলার জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। আইআরজিসি জানিয়েছে, তাদের সংযমের সীমা শেষ হয়ে এসেছে। প্রয়োজনে আমেরিকা ও তার মিত্র দেশগুলির জ্বালানি পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here