29.1 C
Kolkata

বিজেপিতে যোগ দিলেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, এবার কী ভোটে প্রার্থী হবেন?

Must Read

ওয়েবডেস্ক- এবারে নামে পাশে রাজনৈতিক ট্যাগ! কোনও রাজনৈতিক দলের হয়ে কোনওদিন তাঁদের সেভাবে দেখা যায়নি, তবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গিয়েছিল দুই বন্ধু টুম্পা কয়াল (Tumpa Koyal) ও মৌসুমী কয়াল (Moushumi Koyal) 

কামদুনি কাণ্ডে (Kamduni Incident)  অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন এই দুজনেই। এবার সেই টুম্পা কয়াল বিজেপিতে যোগ দিলেন। রবিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে গেরুয়া পতা কাহাতে তুলে নেন তিনি। এই কী ভোট যুদ্ধে প্রার্থী হবেন টুম্পা? তবে বিজেপির তরফে এখনও কিবচু জানানো হয়নি।

আরও পড়ুন-  ‘বিজেপিকেই চাই’ তৃণমূল প্রার্থীর আত্মীয়ের মুখে বিস্ফোরক মন্তব্য

২০১৩ সালে কানদুনিতে কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। সেইসময়ে কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ ছিলেন টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল। এর পরেও তারা সেই আন্দোলন থেকে পিছিয়ে আসনেনি।

কেন হঠাৎ করে রাজনীতির ময়দানে আসছেন টুম্পা?

এই বিষয়ে টুম্পার বক্তব্য, রাজনীতির ময়দানে আসতে চান, কারণ রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে তিনি তাঁর ইচ্ছের কথা জানিয়েছিলেন। গত ২২ মার্চ সল্টলেকের বিজেপি কার্যালয়ে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁদের। তার পরে রবিবার বিজেপিতে যোগদান। এদিন পদ্মশিবিরের পতাকা হাতে নিয়ে টুম্পা কয়াল বলেন, “২০১৩ সাল থেকে বিজেপি আমাদের সঙ্গে ছিল। কলকাতা হাই কোর্টে যখন আমরা নিরাশ হয়ে পড়েছিলাম তখন বিজেপি দিল্লিতে সুপ্রিম কোর্টে যেতে আমাদের সাহায্য করেছিল। বিজেপি দিল্লিতে সুপ্রিম কোর্টে যেতে সাহায্য করেছিল। রাজ্যে নারীসুরক্ষা এবং দুর্নীতি দমনে বিজেপিই সেরা।”

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This