একসঙ্গে ১১টা দল মাঠে নামাতে পারে ভারত! ভারতীয় ক্রিকেট নিয়ে বিরাট মন্তব্য নাইট কোচের

Must Read

ওয়েব ডেস্ক: বর্তমানে সাফল্যের বিজয়রথে সওয়ার টিম ইন্ডিয়া (India Cricket Team)। একের পর এক আইসিসি ট্রফি জয়, একের পর এক সিরিজে দাপটের সঙ্গে শেষ হাসি হাসা- বিগত কয়েকবছরে এই সবকটাই করে দেখিয়েছে মেন ইন ব্লু। লাল বলের ক্রিকেটে খানিক মুখ থুবড়ে পড়লেও সাদা বলে টিম ইন্ডিয়াই যে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে রাজ করছে, তা একবাক্যে বলাই যায়। ওডিআই-এর সঙ্গে টি-২০ ফরম্যাটেও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটের এই ‘স্বর্ণযুগ’ নিয়ে এবার মুখ খুললেন নাইট দলের অজি কোচ।

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ঘরের মাঠে তাঁদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার আগে সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেটের বর্তমান শক্তি ও প্রতিভা ভাণ্ডার নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন নাইট শিবিরের কোচ শেন ওয়াটসন (Shane Watson)। তিনি বলেন, ভারতীয় ক্রিকেটে যে হারে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে, তা সত্যিই অসাধারণ। বিশেষ করে টি-২০ ফরম্যাটে ভারতের আধিপত্য অন্য দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। ওয়াটসনের মতে, ভারতের মূল দল তো বটেই, দ্বিতীয় বা তৃতীয় সারি এমনকি একাদশতম দলও বিশ্বের সেরা দলগুলিকে হারিয়ে দিতে সক্ষম।

আরও পড়ুন: পায়ের পেশিতে অসহ্য ব্যথা, গুরুতর চোট! এবার IPL থেকে ছিটকে গেলেন ধোনি? দেখুন বড় আপডেট

ভারতীয় ক্রিকেট সম্পর্কে ওয়াটসনের এই মন্তব্য করার নেপথ্যে একাধিক যুক্তিসম্মত কারণও রয়েছে। শুধুমাত্র আইপিএল-এর কথা বললে, এই মরসুমে ১০ দলের অধিনায়কের ‘হটসিট’-এ রয়েছেন ১০ ভারতীয়। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় দলের বিশ্বজয়ী দুই অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব এই টুর্নামেন্টে খেলছেন এমন এক দলে, যার অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলিও খেলছেন রজত পাটিদারের অধিনায়কত্বে। আইপিএল-এর অধিনায়কদের তালিকায় যেমন ঈশান কিষান, রুতুরাজ গাইকোয়াডদের মতো তরুণ তুর্কিদের নাম রয়েছে, তেমনই আবার অভিজ্ঞ অজিঙ্ক রাহানে, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলদের নামও রয়েছে, যারা প্রত্যেকেই ক্রিকেট বিশ্বে সমানভাবে সক্রিয় এবং স্বপ্রতিভ।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This