31.7 C
Kolkata

ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের! বদল হল ৫ পুলিশ পর্যবেক্ষক

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে ভোটের আগে ফের বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। এবার সরিয়ে দেওয়া হল বেশ কিছু পুলিশ পর্যবেক্ষককে (Police observers)। এদিকে বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদা পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হয়েছিল তৃণমূলের (TMC) তরফে। আর মালদহের চার কেন্দ্রে সেই চার পর্যবেক্ষককে পাল্টে দিল কমিশন। পাশাপাশি, আরও পাঁচ পর্যবেক্ষককেও পরিবর্তন করা হয়েছে। এছাড়া জঙ্গিপুরের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্টও তলব করেছে কমিশন।

মালদহের (Malda) মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরে পুলিশ পর্যবেক্ষক করা হয়েছিল জয়ন্ত কান্তকে। তিনি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। তবে এ নিয়ে তৃণমূলের তরফে অভিযোগ করে জানানো হয়েছিল, জয়ন্ত কান্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। তিনি কীভাবে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন? তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তার পরেই শনিবার কমিশন মালদহের চার কেন্দ্রের পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় জয়ন্ত কান্তকে। তার জায়গায় এবার এই চার কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ঝাড়খণ্ডের বাসিন্দা আইপিএস অফিসার হৃদয় কান্ত।

আরও খবর : ইসলামপুর পলিটেকনিকে ভোট কর্মীদের বিক্ষোভ! কারণ কী?

জয়ন্ত কান্ত ছাড়া, আরও পাঁচ পুলিশ পর্যবেক্ষককে পরিবর্তন করা হয়েছে। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি কেন্দ্রে নতুন পর্যবেক্ষক আনা হয়েছে। জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনিতেও নতুন পর্যবেক্ষক আনা হয়েছে। খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরাতেও পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে। বাগদা, বনগাঁ উত্তরেও পর্যবেক্ষকে বদল আনা হয়েছে। হাবরা, অশোকনগর, আমডাঙাও পেয়েছে নতুন পুলিশ পর্যবেক্ষক।

আসন্ন নির্বাচনের আগে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় হতে চলেছে বাংলায় নির্বাচন। ফলাফল প্রকাশিত হবে ৪ মে।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This