36.3 C
Kolkata

অবসরের পরই প্রত্যাবর্তন, নতুন ভূমিকায় অশ্বিন

Must Read

ওয়েব ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আবার ফিরছেন আইপিএলে (IPL 2026)। তবে এবার সম্পূর্ণ নতুন ভূমিকায়। ক্রিকেটার হিসেবে নয়, ধারাভাষ্যকার (Commentator) হিসেবে তাঁকে দেখা যাবে আসন্ন আইপিএল মরশুমে।

আইপিএল কেরিয়ারে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে প্রথম সাতটি মরসুম খেলেছিলেন অশ্বিন। পরে তিনি পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন। ২০২৫ সালে আবার সিএসকেতে ফিরলেও, গত বছর ২৭ অগস্ট আইপিএল থেকে অবসর ঘোষণা করেন এই অভিজ্ঞ স্পিনার।

তবে আসন্ন মরশুমে হিন্দি ধারাভাষ্যকারদের তালিকায় রাখা হয়েছে অশ্বিনের (Ravichandran Ashwin) নাম। তাঁর সঙ্গে থাকছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং এবং সুনীল গাভাস্কারও।

আরও খবর : কথা রাখলেন হার্দিক! বিশ্বজয়ের পর যে কাজ করলেন, স্যালুট করছে গোটা দেশ

উল্লেখ্য, ২০০৯ সালে আইপিএলে অভিষেকের পর অশ্বিন (Ravichandran Ashwin) মোট ২২১টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১৮৭টি উইকেট নিয়েছেন। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের শিরোপাজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেচিলেন তিনি। বিশেষ করে ২০১১ সালের ফাইনালে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এছাড়াও ২০১৩, ২০১৯ এবং ২০২৩ মরসুমেও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন তিনি। ব্যাট হাতেও আইপিএলে ৮৩৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। অবসর নেওয়ার সময় অশ্বিন জানিয়েছিলেন, ক্রিকেটার হিসেবে তাঁর আইপিএল যাত্রা শেষ হলেও, খেলাটিকে নতুনভাবে জানার যাত্রা শুরু হচ্ছে। এবার আইপিএলে তাঁকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে।

দেখুন অন্য খবর :

Latest News

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।...

More Articles Like This