28 C
Kolkata

১ ঘণ্টা ২০ মিনিট চক্কর কাটার পর বিমানবন্দরে নামল মুখ্যমন্ত্রীর বিমান

Must Read

ওয়েব ডেস্ক : ব্যাপক ঝড়-বৃষ্টি কলকাতায় (Kolkata)। তার জেরে কলকাতা বিমানবন্দরে নামতে পারছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান। অবশেষে প্রায় দেড় ঘন্টা পরে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) অবতরণ করল মমতার বিমান। জানা যাচ্ছে বিকেল ৫টা বেজে ১৮ মিনিটে এই বিমান অবতরণ করে।

এদিন পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী। তার পরেই অন্ডাল বিমানবন্দর হয়ে দমদমে ফিরছিলেন তিনি। ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে মমতার বিমান ছাড়ে। তা নামার কথা ছিল ৩টে বেজে ৫৫ মিনিটে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর (Dumdum Airport) চত্বর। তার জেরে ১ ঘণ্টা ২০ মিনিট মুখ্যমন্ত্রীর বিমান আকাশে চক্কর খায়। তার পরে বিকেল ৫টা ১৮ মিনিটে তা দমদম বিমানবন্দরে অবতরণ করে।

আরও খবর : মাঝ আকাশে চক্কর! কী হল হঠাৎ? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের কী কারণে বিপত্তি? দেখুন আপডেট

মূলত, বৃহস্পতিবার যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই মতো দুপুরের দিকে বৃহস্পতিবার দমদম, নিউটাউন, সল্টলেক, মধ্যমগ্রামে ঝড়-বৃষ্টি (Rain) শুরু হয়। সেই আবহাওয়ার কারণে প্রায় দেড় ঘন্টা আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রীর বিমান।

এদিকে শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবারও সেই বৃষ্টি বজায় থাকবে। সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This