29 C
Kolkata

পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে বিস্ফোরক মমতা…

Must Read

কলকাতা: পশ্চিম বর্ধমানের (Paschi Bardhaman) পাণ্ডবেশ্বরে (Pandaveswar) নির্বাচনী প্রচারে গিয়ে তীব্র ভাষায় বিজেপিকে (BJP) আক্রমণ করলেন তৃণমূলনেত্রী (Tmc) তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের স্লোগান তুলে ধরে তিনি বলেন, “যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।” এর পরই বিজেপিকে কটাক্ষ করে তাঁর সংযোজন, “কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো।”

বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে মহাভারতের উপমায় ব্যাখ্যা করে মমতা বলেন, “এটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই। বিজেপি কৌরব পক্ষ, আর তৃণমূল পাণ্ডব পক্ষ।”

আরও পড়ুন: রামনবমীতে শান্তির বার্তা মমতার, রাজ্যজুড়ে মিছিল

কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “এরা বলে ঝুট, করে লুট।” পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “জীবনে এক টাকা মাইনে নিই না, কারও পয়সায় চা খাই না।”

লকডাউন প্রসঙ্গ টেনে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “বলছে আবার লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।”

এদিন সভা থেকে মা-বোনেদের বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তৃণমূল নেত্রী। পাশাপাশি আলুচাষিদের নিয়ে রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি। সরকারি প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা চালুর প্রতিশ্রুতি দিয়ে বলেন, মানুষের ঘরের সামনে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ভোটের আগে পাণ্ডবেশ্বরের মঞ্চ থেকে মমতার এই আক্রমণাত্মক ভাষণ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This