31.7 C
Kolkata

পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করে নির্যাতিতার মা

Must Read

কলকাতা: আরজি কর আবেগই অস্ত্রে শান বিজেপির। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা-কেই (RG Kar Victim MotherContest Election) পানিহাটি কেন্দ্র থেকে ভোটে লড়ার টিকিট দিল বিজেপি।বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। আরও ১৯টি কেন্দ্র বাকি রয়েছে।তৃতীয় দফার তালিকায় উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্রের নাম রয়েছে। নির্যাতিতা চিকিৎসকের মা আগেই জানিয়েছিল মেয়ের জন্য বিচার ছিনিয়ে নিতে পদ্ম প্রতীকে ভোটের ময়দানে নামছেন। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা সেই ঘোষণাতেই দিল সিলমোহর। পানিহাটি থেকে বিজেপি প্রার্থী আরজি কর-এর নির্যাতিতার মা।

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকার (BJP Releases 3rd of Candidates List) চমক এখানেই শেষ নয়। নাম রয়েছে অবসরপ্রাপ্ত NSG কম্যান্ডো এবং ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জের প্রার্থী হয়েছেন দীনেশ সরকার। এ ছাড়া, ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ, ইংলিশ বাজারে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে বিজেপি। নদিয়ার শান্তিপুর থেকে লড়বেন স্বপন দাস। হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদার টিকিট পেয়েছেন।কাটোয়ায় বিজেপির টিকিটে লড়বেন কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় লড়বেন কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে বিজেপি প্রার্থী করেছে অনিল সিংহকে।

আরও পড়ুন: দাসপুরের সভা থেকে কী কী প্রতিশ্রুতি অভিষেকের?

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This