নন্দীগ্রামে ‘চোর চোর’ স্লোগান ঘিরে তপ্ত রাজনীতি, শুভেন্দুকে নিশানা করে পালটা হুঙ্কার পবিত্রর

Must Read

কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল (TMC) প্রার্থী পবিত্র করের (Pabitra Kar) বাড়ির সামনে বিজেপির (BJP) ‘চোর চোর’ স্লোগানকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তেজনা ছড়ায়। বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপির একটি মিছিল যাওয়ার সময় এই স্লোগান ওঠে। মিছিল চলাকালীন বিজেপি কর্মী-সমর্থকদের নাচ-উল্লাসও নজরে পড়ে। সেই সময় বাড়িতেই ছিলেন পবিত্র কর।

ঘটনার পর পালটা তোপ দাগেন তৃণমূল প্রার্থী। পবিত্র করের বক্তব্য, “মানুষ প্রকৃত ভূমিপুত্রকে নন্দীগ্রাম থেকে বিধানসভায় পাঠাতে চাইছে। আমি কতটা সৎ, তা এলাকার মানুষ জানে। কাউকে চোর বলার আগে ওঁরা নিজেদের মুখটা আয়নায় দেখে নিক।” একই সঙ্গে তিনি দাবি করেন, ৩০ হাজারের বেশি ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আরও পড়ুন: দিলীপের ‘দায় নেই’ বার্তার পরই সুর নরম রিঙ্কু

এদিকে, তৃণমূলের তরফেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়েছে। দলের কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান অভিযোগ করেন, সারদা কাণ্ড থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে টাকা তোলা, একাধিক দুর্নীতির সঙ্গে শুভেন্দুর নাম জড়িত। তাঁর দাবি, “এমন ‘চোর’-এর অনুগামীদের মুখে এসব কথা মানায় না। ৩০ হাজার ভোটে শুভেন্দুকে হারিয়ে জামানত বাজেয়াপ্ত করা হবে।”

রাজনৈতিক দিক থেকে এই লড়াই আরও তাৎপর্যপূর্ণ, কারণ একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন পবিত্র কর। পরে বিজেপিতে যোগ দিলেও, এবারের নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন তিনি। আর তারপরই নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করা হয় তাঁকে। ফলে প্রাক্তন সহযোগী বনাম বর্তমান প্রতিদ্বন্দ্বী, এই সমীকরণে নন্দীগ্রামের লড়াই এবার আরও উত্তপ্ত হতে চলেছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This