28 C
Kolkata

IPL শুরুর আগেই রণহুঙ্কার বৈভবের! কত রান করবেন এবার? জানিয়ে দিলেন আগেভাগেই

Must Read

ওয়েব ডেস্ক: মাত্র ১৪ বছর বয়স, কিন্তু ব্যাট হাতে মাঠে নামলেই বিপক্ষ বোলারদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় সে। ব্যাটের ধারালো পারফরম্যান্সের কারণে তাঁকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ তকমা দিয়েছে ক্রিকেট বিশ্ব। আর কেউ নন, তিনি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গত আইপিএল মরশুমে ৭ ম্যাচে ২৫২ রান করে দাপট দেখিয়েছিলেন তিনি। তার পর ভারতের জার্সি গায়েও লিখেছেন একের পর এক ইতিহাস। সেই বৈভব এবারের আইপিএল (IPL 2026) শুরুর আগেই দিলেন রণহুঙ্কার।

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জাদেজার সঙ্গে হাজির ছিলেন বৈভবও। সেখানেই হঠাৎ তাঁকে প্রশ্ন করা হয়, এবার কত রান করার লক্ষ্য নিয়ে আইপিএল খেলতে নামছে সে? অরেঞ্জ ক্যাপই কি তাঁর টার্গেট? জবাবে বৈভব যা বললেন, তাতে মুহূর্তে হাসির রোল পড়ে যায়। তাঁর সরাসরি উত্তর, “এভাবে প্রশ্ন করলে তো আমি বলব, দু-তিন হাজার রান করব!” বৈভবের উত্তর শুনে পাশে বসে থাকা রবীন্দ্র জাদেজাও হেসে ফেলেন।

আরও পড়ুন: বোলাররাই চাপে ফেলবে KKR–কে? IPL শুরুর আগেই বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির

তবে মজার ছলে বলা সেই কথার পরই বাস্তবের মাটিতে পা রাখেন বৈভব। স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত রেকর্ড নয়, তাঁর আসল লক্ষ্য দলকে জেতানো। সাংবাদিক সম্মেলনেই রাজস্থান রয়্যালসের এই তরুণ তুর্কি বলেন, “আমি আগে থেকে নির্দিষ্ট করে কিছু ভাবিনি। দলের জন্য যতটা প্রয়োজন, ততটাই রান করতে চাই।” অর্থাৎ, বড় স্বপ্ন দেখলেও পায়ের নিচে মাটি শক্ত রেখেই এগোতে চাইছে এই তরুণ ব্যাটার।

উল্লেখ্য, গত মরশুমেই স্বপ্নের মতো অভিষেক হয়েছিল বৈভবের। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে রাতারাতি শিরোনামে উঠে আসে তাঁর নাম। এর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা নেন বৈভব। সেই কারণেই এবার তাঁকে ঘিরে যে প্রত্যাশার পাহাড় তৈরি করেছে পিঙ্ক ফ্র্যাঞ্চাইজি, তা আর বলার অপেক্ষা রাখে না।

দেখুন আরও খবর:

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This