IPL-এ সবচেয়ে বেশি এই ভুল করেছেন বুমরা! কী সেটি?

0
33

ওয়েব ডেস্ক : সম্প্রতি টি২০ বিশ্বকাপ জিতেছে। আর টিম ইন্ডিয়াকে এই টুর্নামেন্ট জেতাতে অনেক বড় ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তার পরেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি পড়ে আইপিএল-এ (IPL 2026) নামতে চলেছেন তিনি। ভারতের পর এবার মুম্বইকে জেতানোর কঠিন চ্যালেঞ্জ রয়েছে তাঁরা সামনে। তবে, বুমরার বর্তমান লক্ষ্য শুধু প্রতিপক্ষকে হারানো হয়, সঙ্গে নিজের একটি ভুলকে শুধরে নেওয়া। ফলে বুমরার কাছে চ্যালেঞ্জ হতে চলেছে, এই গুরুত্বপূর্ণ ভুলটি তিনি কীভাবে এড়িয়ে চলবেন।

মূলত, ক্রিকেটে সব থেকে বড় ভুল হল ‘নো-বল’ (No Ball)। এটিকে ক্রিকেটাররা একটা বড় ‘অপরাধ’ হিসেবেই দেখেন। এর জন্য বড় বড় দলকে মাশুল দিতে হয়েছে। আর আইপিএলে সব থেকে বেশি ‘নো বল’ করার রেকর্ড রয়েছে বুমরার কাছেই।

আরও খবর : বুমরাকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে BCCI! কারণটা জানলে চমকে উঠবেন

পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ১৪৫টি ইনিংসে মোট ৩২টি নোবল করেছেন বুমরা (Bumrah)। এর পরেই তালিকায় রয়েছেন উমেশ যাদব। তিনি ২৪টি নো বল করেছেন। তার পরেই রয়েছেন ঈশান্ত শর্মা। তাঁ নো বলের সংখ্যা হল ২৩। কিন্তু এই তালিকায় শীর্ষেই রয়েছেন বুমরা। আপাতত এই রেকর্ড ভাঙার মতো কেউ নেই।

কিন্তু, এই রেকর্ড থাকা সত্বেও বুমরা আইপিএলের (IPL) অন্যতম সফল বোলার। ১৪৫ ইনিংসে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিয়েছেন ১৮৩টি উইকেট। তাঁর অসাধরণ বোলিংয়ে মুম্বই একাধিকবার আইপিএল জিতেছে। আসন্ন মরশুমেও সমর্থকদের আশা, নো বলের সংখ্যা কমিয়ে ভালো বল করবেন এই ভরসাযোগ্য বোলার।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here