38.4 C
Kolkata

ভোটার তালিকা নিয়ে অভিযোগ? শুনানির জন্য ট্রাইব্যুনাল গঠন কমিশনের! কবে কাজ শুরু? কীভাবে আপিল?

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে আনতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআরে (SIR) প্রক্রিয়াকে ঘিরে আপিল শুনানির জন্য পৃথক অ্যাপেলেট ট্রাইব্যুনাল (Appellate Tribunal) গঠনের বিজ্ঞপ্তি জারি করা হল কমিশনের তরফে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ পড়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির কাজই করবে এই বিশেষ ট্রাইব্যুনাল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলার জন্য একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতিকে অ্যাপেলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, নদিয়া, হাওড়া সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাকেই এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনও আপত্তি বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ এখন নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিল জানাতে পারবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিচারিক আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালেই আপিল শোনা হবে।

আরও পড়ুন: বিচারাধীন তালিকায় কত নাম বাদ? জানিয়ে দিলেন মমতা, দেখুন বড় খবর

আপিল করার ক্ষেত্রেও রাখা হয়েছে দু’টি উপায়। একদিকে অনলাইনে ইসিআই নেট প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে, অন্যদিকে জেলা প্রশাসন যেমন ডিএম, এসডিএম বা এসডিও অফিসের মাধ্যমেও সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করার। কমিশন আরও জানিয়েছে, এই ট্রাইব্যুনালগুলি অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট জেলার সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে ওই ট্রাইব্যুনালের কার্যক্রমও শেষ হয়ে যাবে।

দেখুন আরও খবর:

Latest News

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র আবু ধাবি! প্রশ্নের মুখে NTA

ওয়েব ডেস্ক : রবিবার, ২১ জুন ফের হতে চলেছে নিট পরীক্ষা (NEET Exam)। প্রথমবার প্রশ্নপত্র বাতিল হওয়ার কারণে পরীক্ষা...

More Articles Like This