‘ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধাচ্ছে বিজেপি…’ রেড রোডে সম্প্রীতির বার্তা অভিষেকের

0
40

কলকাতা: ইদের (Eid 2026) সকালে কলকাতার (Kolkata) রেড রোডের (Red Road) মঞ্চ থেকে বিজেপি (BJP) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশে থেকেই একই ইস্যুতে সরব হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর (SIR) ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, এই লড়াই তিনি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন। তাঁর কথায়, “দিল্লি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। একটাও বৈধ নাম বাদ না যায়, তার জন্য যতদূর যাওয়া যায় যাব।”

এরপরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, “সৌদি আরব, দুবাই গিয়ে হাত মেলান, আর দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।” বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, “চোর-গুণ্ডার পার্টি… বাংলাকে টার্গেট করলে জাহান্নামে যেতে হবে। আমাদের একটাই লক্ষ্য। বিজেপি হটাও, দেশ বাঁচাও।”

আরও পড়ুন: ‘বড় অনুপ্রবেশকারী’ মোদিকে নিশানা মমতার

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা সেই চক্রান্তে পা দেব না। একজোট হয়েই বাংলাকে রক্ষা করব, এটাই আমাদের সংস্কৃতি।”

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর ইস্যু ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূলের দাবি, বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ রয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এর মধ্যে প্রায় ১০ লক্ষ নাম বাদ যেতে পারে, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে বেশি প্রভাব পড়ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২৫ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে, ভোটের মুখে এসআইআর ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here