কন্যার কপালে চাকরির সুখবর! কোন রাশি আজ পাবে টাকা-লাভ?

0
24

ওয়েব ডেস্ক: প্রতিদিনের মতো আজও গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার দিনকে প্রভাবিত করবে (Horoscope News)। কারও জন্য সাফল্যের দরজা খুলবে, কেউ আবার সতর্ক থাকলেই এড়াতে পারবেন বিপদ। এক নজরে দেখে নিন আজকের রাশিফল (Aajker Rashifol)।

মেষ রাশি: জীবিকায় উন্নতি হলেও পারিবারিক অশান্তি বাড়তে পারে। পড়ুয়াদের জন্য সময় ভালো, তবে স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ রাশি: ব্যবসায়ীদের জন্য লাভের দিন। জীবনে নতুন কিছু ঘটতে পারে, তবে অর্থনৈতিক ওঠানামা থাকবে।

আরও পড়ুন: ৬ মাসেই কোটিপতি? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে ভাগ্য খুলতে পারে এই ৪ রাশির!

মিথুন রাশি: দাম্পত্য সহযোগিতায় ব্যবসায় সাফল্য। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে, পড়াশোনাতেও ভালো ফল।

কর্কট রাশি: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ হতে পারে। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো না করাই ভালো। বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

সিংহ রাশি: দাম্পত্য কলহের আশঙ্কা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। চোখ-কানের সমস্যা হতে পারে।

কন্যা রাশি: চাকরিজীবীদের জন্য দারুণ খবর আসতে পারে। বাড়িতে সুখবর, দাম্পত্য জীবন সুখের হবে। বিদেশযাত্রার যোগও রয়েছে।

তুলা রাশি: শত্রুপক্ষ সক্রিয় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। প্রলোভনে পড়লে বিপদ।

বৃশ্চিক রাশি: পেশাগত সাফল্য মিলবে। ব্যবসা শুরু করলে লাভবান হবেন। সন্তানের সাফল্যে গর্বিত হবেন।

ধনু রাশি: আর্থিক উন্নতি হলেও অতিরিক্ত পরিশ্রমে শরীর খারাপ হতে পারে। অযথা দুশ্চিন্তা এড়ান।

মকর রাশি: নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন। নিজেকে বদলানোর চেষ্টা করুন। অকারণে কারও দায়িত্ব নেবেন না।

কুম্ভ রাশি: সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। লেনদেনে সতর্ক থাকুন। নতুন সম্পর্কের সম্ভাবনা।

মীন রাশি: ব্যবসায় লাভ হবে। গবেষণায় সাফল্য আসবে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here