31.7 C
Kolkata

প্রচারে ঝড় সায়ন্তিকার! বরানগরবাসীকে কী প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী?

Must Read

কলকাতা: রাজ্যে বাজছে ভোটের (Assembly Election 2026) বাদ্যি। নির্ঘন্ট থেকে প্রার্থীদের তালিকা- সবই সামনে এসেছে। কাজেই নিজ নিজ কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। বরানগর পৌরসভার (Baranagar Assembly) ১ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দারা সরাসরি তাঁদের ক্ষোভ উগরে দেন প্রার্থীর সামনে। মূলত দুটি সমস্যাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা যায়—প্রথমত, এলাকায় পর্যাপ্ত নিকাশির অভাব এবং দ্বিতীয়ত, দীর্ঘদিনের পানীয় জলের সংকট। এই দুই সমস্যা নিয়ে বহুদিন ধরেই ভুগছেন বলে দাবি করেন বাসিন্দারা।

এদিন প্রচারের মাঝে এলাকার মানুষের সব অভিযোগ মন দিয়ে শোনেন তৃণমূল (TMC) প্রার্থী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তিনি জানান, গত দেড় বছরে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে, তবে এখনও অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তিনি বলেন, “মানুষ যদি আমাকে আবার সুযোগ দেন, তাহলে বাকি কাজগুলো দ্রুত সম্পূর্ণ করা হবে।”

আরও পড়ুন: বিজেপিকে সন্তুষ্ট করতে পরিশ্রম করছে, নির্বাচনী প্রচারে কমিশনকে কটাক্ষ ঋতব্রতর

উল্লেখ্য, বরানগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ফের লড়াই করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। তবে প্রতিদ্বন্দ্বীকে নিয়ে প্রশ্ন করা হলে সংযত সুরে বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান সায়ন্তিকা। তিনি স্পষ্ট করে দেন, তিনি একটি সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক লড়াই চান, যেখানে ব্যক্তিগত আক্রমণের কোনও স্থান নেই।

তবে একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপির পক্ষ থেকে তাঁকে নিয়ে নানা কটাক্ষ করা হচ্ছে। বিশেষ করে ‘সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা’ মন্তব্যের প্রসঙ্গে তিনি কড়া জবাব দিয়ে বলেন, “ফাঁকা কলশির আওয়াজ বেশি, চৌবাচ্চার ব্যাঙ লাফায় বেশি।”

দেখুন আরও খবর:

Latest News

প্রধানমন্ত্রীর মুখে ‘ক্যালকাটা কিলিং-নোয়াখালি দাঙ্গা’! শ্যামাপ্রসাদের কথা মনে করিয়ে কী বললেন মোদি?

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ দিবসের প্রথম সরকারি উদ্‌যাপনের মঞ্চ থেকে বাংলার ইতিহাস, দেশভাগের প্রেক্ষাপট এবং বাঙালি হিন্দু সমাজের আত্মপরিচয়ের প্রশ্ন...

More Articles Like This