15.6 C
New York

“এক রাতেই লক্ষ টাকা!” ভারতের এই ৩ রাজপ্রাসাদে থাকলে খরচ শুনে চমকে যাবেন

Must Read

ওয়েব ডেস্ক: কথায় আছে, শখের দাম লাখ টাকা। আর সেই শখ যদি হয় রাজকীয় বিলাসিতার স্বাদ নেওয়া, তাহলে খরচের অঙ্কটা যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য। ভারতে এমন কিছু রাজপ্রাসাদ রয়েছে, যেখানে এক রাত কাটানো মানেই ইতিহাসের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। তবে তার জন্য গুনতে হবে লক্ষ লক্ষ টাকা।

যোধপুরের উমেদ ভবন প্যালেস
নীল শহর যোধপুরের চিত্তর হিলে দাঁড়িয়ে থাকা উমেদ ভবন প্যালেস আভিজাত্যের এক অনন্য নিদর্শন। আজও এর একাংশে বাস করেন রাজপরিবার। এখানকার ‘মহারাজা স্যুইট’ বা ‘প্রেসিডেন্সিয়াল স্যুইট’-এ এক রাত থাকতে খরচ পড়ে প্রায় ৮ থেকে ১২ লক্ষ টাকা। যদিও সাধারণ কক্ষ ৪০ হাজার টাকা থেকেও পাওয়া যায়। ভিন্টেজ গাড়িতে আগমন, রাজকীয় তিলক দিয়ে অভ্যর্থনা। সব মিলিয়ে প্রথম মুহূর্তেই নিজেকে রাজা মনে হবে। ৪ হাজারেরও বেশি মার্বেল পাথরে তৈরি এই প্রাসাদের অন্দরসজ্জা যেন সময়কে পিছনে ফিরিয়ে দেয়।

আরও পড়ুন: প্রস্তর যুগেই মাছ-মাংসের ‘রেসিপি’ শিখে গিয়েছিল মানুষ?

আগ্রার ওবেরয় অমরবিলাস
তাজমহলকে সামনে রেখে রাত কাটানোর স্বপ্ন অনেকেরই থাকে। সেই স্বপ্ন পূরণ করে ওবেরয় অমরবিলাসের ‘কোহিনূর স্যুইট’। এখানে এক রাতের খরচও প্রায় ৮ থেকে ১২ লক্ষ টাকা। এই স্যুইটের সবচেয়ে বড় আকর্ষণ, ঘরের প্রতিটি জানলা থেকেই দেখা যায় তাজমহল। ভিড় এড়িয়ে একান্তে এই দৃশ্য উপভোগ করার সুযোগ বিরল। পরিষেবা এতটাই নিখুঁত যে আপনার প্রয়োজন আগেভাগেই বুঝে নেয়। তাই এই স্যুইটে সাধারণত থাকেন রাষ্ট্রপ্রধান বা আন্তর্জাতিক তারকারা।

জয়পুরের রামবাগ প্যালেস
জয়পুরের রাজকীয় ঐতিহ্যের মুকুট রামবাগ প্যালেস। এককালের রাজনিবাস আজ বিলাসবহুল হোটেল। এখানকার ‘গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুইট’-এ থাকতে খরচ হয় ১০ লক্ষ টাকারও বেশি। সোনালি কারুকাজ, সিল্কের কার্পেট, সুদৃশ্য অলংকরণ। সব মিলিয়ে এক অন্য জগত। বাগানে ময়ূরের বিচরণ, আর ‘সুবর্ণ মহল’-এর রাজকীয় ভোজ। প্রতিটি অভিজ্ঞতাই মনে করিয়ে দেয় অতীতের ঐশ্বর্য।

বিলাসিতার এই ঠিকানাগুলি শুধু থাকার জায়গা নয়, বরং এক রাতের জন্য রাজকীয় জীবনের স্বাদ নেওয়ার সুযোগ! যার মূল্য টাকা দিয়ে মাপা কঠিন।

Latest News

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিম করবেট সাফারি

ওয়েবডেস্ক- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জিম করবেট ও কালাগড় টাইগার রিজার্ভ ফরেস্টে মোহন সাফারি জোন। এর পিছনে রয়েছে...

More Articles Like This