31.8 C
Kolkata

পার্থ জায়গায় রত্না, প্রচারে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী

Must Read

কলকাতা: মঙ্গলবার ২৯১ আসনে প্রার্থী তালিকা (TMC Candidate List 2026) প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল একের পর এক চমক। প্রার্থী তালিকা ঘোষণায় স্পষ্ট যে, পেশাদার এবং অভিজ্ঞ ব্যক্তিত্বদের এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।প্রার্থী তালিকায় ৫০ উপর মহিলা প্রতিনিধিদের সুযোগ দেওয়া হয়েছে। মহিলা প্রার্থী ৫২ জন। বেহালা পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি। নাম ঘোষণার পর দিকে দিকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। কর্মীরা বাড়িতে আসছেন শুভেচ্ছা জানাতে। এই বিধানসভা কেন্দ্রটির বিধায়ক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। বেহালা পূর্ব থেকে এবার টিকিট পেলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনায় আইএনটিটিইউসি-র নেতাও ছিলেন শুভাশিস।

বুধবার সকাল থেকে প্রচারে নেমেছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। প্রচারে কোন অসুবিধা হবে, প্রশ্ন করা হলে রত্না চ্যাটার্জি বলেন, বিরোধীদের কাজই বিরোধিতা করা। বিরোধীরা কী বলল তাতে মাথা ব্যাথা নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। এবং বিশ্বাস করেন বলেই ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সিট নিয়ে ক্ষমতায় আসেন। এইবারও আমরা চতুর্থবার ক্ষমতায় আসবো। বিজেপির আসন কমবে। বেহালা পূর্ব এবং পশ্চিম দুটোই তৃণমূল জিতবে। জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন: অভিষেকের আশীর্বাদ নিয়ে প্রচারে নামবেন বর্ধমানের তৃণমূল প্রার্থী খোকন দাস

Latest News

রাজ্য জয়েন্টে প্রথম কলকাতার শাশ্বত, সাফল্যের রহস্য কী জানেন?

কলকাতা: চলতি বছরের পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যেই প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) ২০২৬-এর ফল। এ বছর মেধাতালিকার...

More Articles Like This