11.5 C
New York

‘টুঁটি’ চিপে ধরবেন বিজেপির? বিস্ফোরক মমতা

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর বাংলার রাজনৈতিক ময়দানে প্রার্থী তালিকা প্রকাশের দৌড় শুরু হয়েছে। প্রথমে ১৯২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট (Left)। এরপর মঙ্গলবার ১৪৪ জনের তালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। এরই মধ্যে ভোট ঘোষণার দু’দিনের মাথায় প্রার্থী তালিকা প্রকাশ শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক বৈঠক করে একে একে প্রার্থীদের নাম ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের রাজনৈতিক মহলের নজর এখন তৃণমূলের প্রার্থী তালিকার দিকেই। কোন কেন্দ্রে কাকে টিকিট দেওয়া হচ্ছে, কারা বাদ পড়ছেন? তা নিয়েই জোর চর্চা চলছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কেন্দ্রে কে প্রার্থী? দেখুন সরাসরি

এদিন মমতা বলেন, “চিরকাল আমরা এই ঘর থেকে প্রার্থী বলি। সেই ট্র্যাডিশন বজায় রেখেছি। বাংলার মানুষকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানাই। অভিষেক আছে বক্সি দা আছে। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, হরিচাঁদ-গুরুচাঁদ সবাইকে প্রণাম।” তিনি আরও বলেন, “বিজেপিকে অনুরোধ, গ্যাসের সংকট না করে, বাইরে থেকে লক্ষ লোক না এনে আসুন না, রাজনৈতিকভাবে লড়াই হোক। অহিংস ভাবে গণতন্ত্রের লড়াই হোক। কমিশনকে বলব, মুখ্যসচিব, ডিজি. এসপি সব বদলে দিলেন। খেলাটা বিজেপির কথায় না লড়ে সরাসরি আসুন না। মনে রাখবেন সব অফিসারই বাংলার অফিসার। বাংলার কাজ করে। এটা বাংলার অস্মিতা রক্ষার লড়াই। তারপরও বাংলার মানুষ জিতবে, দিল্লির লাড্ডু জিতবে না। কোন অফিসার কোথায় কী কাজ করে কোথায় কী আছে সেগুলো তো অফিসাররা জানত। জলের সংকট জানত বাহিনীর লোকেরা কোথায় খাবে, তাদের জন্য গ্যাসের সংকট হলে? প্রধানমন্ত্রীর কথায় বলি, যা আঘাত করছেন তত প্রত্যাঘাত আসবে। বাঙালি অফিসারদের সরিয়ে দিয়েছেন। আর নন বেঙ্গলি আমার ভাই বোনদের সরিয়ে দিয়েছেন। যাদের এনেছেন তারা কি টাকা ভাগ করবে? এই ঈদের সময় এত লোককে সরালেন।”

বিজেপিকে বিঁধে মুখ্যমন্ত্রী আরও বলেন, “দাঙ্গা লাগানোর কোনও প্ল্যান আছে নাকি? এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রাইব্যুনাল কবে হবে? কেস এখনও পেন্ডিং। আমি করেছিলাম কেস। আরএসএস এর কিছু লোক এনেছে। হরিয়ানা থেকে এনেছে। টনসিল বলে কাউকে এনেছে। যাতে টাকা ডিস্ট্রিবিউট করতে পারে। দাঙ্গা লাগাতে পারে। আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬ এ ২২৬ এর বেশি সিট পেয়ে জিতব।”

Latest News

ভোট শেষ, এবার স্ট্রং রুমে নজরদারিতে শিলিগুড়িতে কংগ্রেস প্রার্থীরা

শিলিগুড়ি: ভোটগ্রহণ পর্ব শেষ হতেই স্ট্রং রুমের নিরাপত্তা (Strong Room Control) খতিয়ে দেখতে শিলিগুড়িতে (Siliguri) পরিদর্শনে গেলেন কংগ্রেস (Congress)...

More Articles Like This