তৃণমূলে যোগ নন্দীগ্রামের শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার! নন্দীগ্রামে কাঁটা দিয়ে কাঁটা তুলবে শাসক শিবির?

Must Read

কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণার আগেই বড় চমক দিল শাসক শিবির। মঙ্গলবার সকালে তৃণমূলে (TMC) যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নন্দীগ্রামের নেতা পবিত্র কর (Pabitra Kar)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরেই কলকাতায় তাঁর ‘ঘর ওয়াপসি’ হল এদিন।

নন্দীগ্রামের (Nandigram) বয়ালের বাসিন্দা পবিত্র কর দীর্ঘদিন ধরেই শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে (BJP) যোগ দেন। এমনকি রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তবে সেই সম্পর্ক সময়ের সঙ্গে বদলাতে শুরু করে। গেরুয়া শিবিরের প্রতি ধীরে ধীরে তাঁর মোহভঙ্গ হয় এবং গত কিছুদিন তিনি রাজনৈতিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: ‘যতই করো সেটিং, হবে না লোডশেডিং’ ভবানীপুরের প্রার্থী হতেই শুভেন্দুকে খোঁচা প্রতীক উরের

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি নন্দীগ্রামে সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে শুভেন্দু ও পবিত্রর মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেই সংঘাতই তাঁদের সম্পর্কের অবনতি ঘটায়। এরপর থেকেই তৃণমূলের সঙ্গে পবিত্রর যোগাযোগ বাড়ছিল বলে খবর ছড়ায় রাজনৈতিক মহলে। অবশেষে মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

ছাব্বিশের বিধানসভা ভোটের (Assembly Election 2026) আগে এই যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে, নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে যদি পবিত্র করকে প্রার্থী করা হয়, তাহলে তা হবে এক বড় রাজনৈতিক চাল। সেক্ষেত্রে এক সময়ের ঘনিষ্ঠ ‘বন্ধু’র বিরুদ্ধেই লড়াইয়ে নামতে হতে পারে শুভেন্দুকে। সেই কারণেই তৃণমূলের এই পদক্ষেপকে অনেকেই ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র কৌশল হিসেবে দেখছেন।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This